News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে উদ্ধার ৫৫৭ বোতল নেশাজাতীয় কফসিরাপ
Image

ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে উদ্ধার ৫৫৭ বোতল নেশাজাতীয় কফসিরাপ

ধর্মনগর, ২৩ জানুয়ারি : ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে বৃহস্পতিবার রাতে ধর্মনগরে রেল পুলিশের হাতে আটক হল নেশা জাতীয় কফসিরাপ।

রেলপথে নেশা জাতীয় পাচার বাণিজ্য জারি রেখেছে নেশা কারবারীরা। কখনো শুকনো গাঁজা, তো কখনো মরণব্যাধি ড্রাগস, নেশাজাতীয় কফসিরাপ কিছুই বাদ রাখছেনা নেশাকারবারীরা। সবমিলিয়ে নেশা পাচার বাণিজ্যের একমাত্র হাতিয়ার করেছে রেলপথকে। তবে রেল পুলিশের হাতে বারংবার ধরা খেয়েও তাদের পাচার বাণিজ্য প্রতিনিয়ত জারি রেখেছে। এবার ধর্মনগর আরপিএফের তল্লাশিতে উদ্ধার হল নেশা জাতীয় কফসিরাপ। গতকাল ফিরোজপুর থেকে আগরতলা যাওয়ার পথে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসটি যখন রাত ৯.৩০ মিনিট নাগাদ ধর্মনগর স্টেশনে এসে পৌঁছায় সেই সময় ট্রেনের কোচ নাম্বার জিএস ২৪৭২০৬ থেকে আরপিএফ তল্লাশি চালিয়ে ছয়টি ব্যাগ থেকে মোট ৫৫৭ বোতল নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করে।

এ বিষয়ে সাব-ইন্সপেক্টর বিষ্ণুপদ দাস জানান, ডিএসপি স্যারের নির্দেশেই স্পেশাল ট্রেন স্কট চলছে। সেই মোতাবেক গতকাল বদরপুর থেকে হেড কনস্টেবল লিটন নমঃ এবং কনস্টেবল সঞ্জীব দাস বদরপুর থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে আসছিলো। ট্রেনটি যখন ধর্মনগরে আসে তখন জিএস ২৪৭২০৬ কোচে তল্লাশি চালালে ছয়টি ব্যাগ থেকে বাজেয়াপ্ত হয় মোট ৫৫৭ বোতল নেশাজাতীয় কফ সিরাপ। তিনি জানান সকল আইনি প্রক্রিয়া শেষে নেশা জাতীয় কফ সিরাপগুলো আবগারি দপ্তরের হাতে তুলে দেওয়া হবে।

Releated Posts

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top