News Flash

  • Home
  • দিনের খবর
  • “সরকারি কাজে ফাঁকিবাজি বরদাস্ত নয়”, হুঁশিয়ারি মমতার
Image

“সরকারি কাজে ফাঁকিবাজি বরদাস্ত নয়”, হুঁশিয়ারি মমতার

আলিপুরদুয়ার, ২২ জানুয়ারি (হি.স.): সরকারি কাজে ফাঁকিবাজি বরদাস্ত নয়। ফের স্পষ্ট করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা থেকে জেলা প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, “প্রত্যেকটা কাজের নজরদারি হচ্ছে। ভাববেন না, কলকাতা থেকে আলিপুরদুয়ারের দূরত্ব খুব বেশি। এক সেকেন্ডে যোগাযোগ করা যায়। সমন্বয় পোর্টালের মাধ্যমে আমরা প্রত্যেকটা কাজের নজরদারি করি।”

এরপরই মুখ্যমন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি, “গভর্মেন্ট প্রকল্পের জন্য কাউকে এক পয়সা দেওয়ার প্রয়োজন নেই। পরিষ্কার বলছি- অভিযোগ এলে ব্যবস্থা নেব। এফআইআর করা হবে।

মুখ্যমন্ত্রীর কথায়, “মানুষের কাজে কোনও গাফিলতি বরদাস্ত করব না। কোয়ালিটি কাজ চাই। মনে রাখবেন, আপনারা কাজ করার পর আমরা কিন্তু থার্ড পার্টিকে দিয়ে ভেরিফিকেশন করিয়ে থাকি।”

Releated Posts

আরএসএস-বিজেপির মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, মোহন ভাগবতের মন্তব্য ঘিরে দাবি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

ছত্রপতি সম্ভাজীনগর, ৭ আগস্ট(আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে বিজেপি ও আরএসএসের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত দিলেন…

ByBySandeep Biswas Aug 7, 2026

ই-কোর্টস মিশন মোড প্রকল্পে দ্রুত হচ্ছে মামলার নিষ্পত্তি, বদলাচ্ছে দেশের বিচার ব্যবস্থা

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): ই-কোর্টস মিশন মোড প্রকল্প ভারতের কাগজ-নির্ভর বিচার ব্যবস্থাকে ডিজিটাল, স্বচ্ছ এবং সহজে অনুসরণযোগ্য বিচার…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

গুজরাটে ১.২০ কোটি টাকার বেশি মদ বাজেয়াপ্ত, রাজস্থানের দুই ব্যক্তি গ্রেফতার

বানাসকাঁঠা, ৭ আগস্ট (আইএএনএস): গুজরাট পুলিশের স্টেট মনিটরিং সেল রাজ্যের বানাসকাঁঠা জেলায় একটি বড় অভিযানে ১.২০ কোটি টাকারও…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

গোবর্ধন প্রকল্পে ৪০ হাজার কোটি টাকার আমদানি কমবে, তৈরি হবে ১.৫ লক্ষ কর্মসংস্থান: কেন্দ্র

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): কেন্দ্রের সদ্য ঘোষিত গোবর্ধন প্রকল্প দেশের প্রাকৃতিক গ্যাস আমদানির নির্ভরতা কমিয়ে ৪০ হাজার কোটি…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top