News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশের আগামী বাজেট মধ্যবিত্তদের জন্য উৎসর্গ করা উচিত : অরবিন্দ কেজরিওয়াল
Image

দেশের আগামী বাজেট মধ্যবিত্তদের জন্য উৎসর্গ করা উচিত : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): দেশের আগামী বাজেট মধ্যবিত্তদের জন্য উৎসর্গ করা উচিত। এমনটাই দাবি জানালেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বুধবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “আমি কেন্দ্রীয় সরকারের কাছে ৭টি দাবি জানাচ্ছি, প্রথমত, শিক্ষা বাজেট ২% থেকে বাড়িয়ে ১০% করতে হবে। বেসরকারি স্কুলের ফি সীমাবদ্ধ করা উচিত। দ্বিতীয়ত, উচ্চ শিক্ষার জন্য ভর্তুকি ও বৃত্তি প্রদান করতে হবে।

কেজরিওয়াল আরও বলেছেন, তৃতীয়ত, স্বাস্থ্য বাজেট ১০ শতাংশ বৃদ্ধি করা উচিত। স্বাস্থ্য বীমা থেকে ট্যাক্স অপসারণ করা উচিত। চতুর্থত, আয়কর ছাড়ের সীমা ৭ লক্ষ থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করতে হবে। পঞ্চমত, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে জিএসটি তুলে দিতে হবে। ষষ্ঠ, প্রবীণ নাগরিকদের জন্য একটি শক্তিশালী অবসর পরিকল্পনা এবং পেনশন স্কিম। দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা। সপ্তমত, প্রবীণ নাগরিকদের রেল ভ্রমণে ৫০ শতাংশ ছাড় দিতে হবে।”

Releated Posts

বেঙ্গালুরুতে অবৈধ অভিবাসীদের খুঁজতে পুলিশের ‘অপারেশন মুক্তা’ অভিযান

বেঙ্গালুরু, ৮ আগস্ট (আইএএনএস): বেঙ্গালুরু শহরের বিভিন্ন এলাকায় বসবাসকারী কথিত অবৈধ অভিবাসীদের চিহ্নিত ও শনাক্ত করতে শনিবার বিশেষ…

ByByNews Desk Aug 8, 2026

চাম্বায় ১০০ ফুট গভীর খাদে বাস পড়ে হিমাচলে মৃত ৭, আহত ১১

শিমলা, ৮ আগস্ট (আইএএনএস): হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১১…

ByByNews Desk Aug 8, 2026

উত্তরপ্রদেশের বাহরাইচে এনকাউন্টারের পর বিদ্যুতের তার চুরি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

বাহরাইচ, ৮ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার নানপাড়া এলাকায় এনকাউন্টারের পর বিদ্যুতের তার চুরি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার…

ByByNews Desk Aug 8, 2026

আরএসএস-বিজেপির মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, মোহন ভাগবতের মন্তব্য ঘিরে দাবি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

ছত্রপতি সম্ভাজীনগর, ৭ আগস্ট(আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে বিজেপি ও আরএসএসের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত দিলেন…

ByBySandeep Biswas Aug 7, 2026
Scroll to Top