News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির ১৩ দফা দাবিতে পদযাত্রা আটকে দিল পুলিশ, প্রতিবাদে পথ অবরোধ 
Image

ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির ১৩ দফা দাবিতে পদযাত্রা আটকে দিল পুলিশ, প্রতিবাদে পথ অবরোধ 

তেলিয়ামুড়া, ২২ জানুয়ারি : ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির ১৩ দফা দাবিতে পদযাত্রা গন্তব্যে পৌঁছানোর আগেই আটকে দিল পুলিশ। তপশিলীদের অধিকার রক্ষার পদযাত্রায় পুলিশি বাধার প্রতি বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করল পদযাত্রায় শামিল জনগণ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া পল্লীমঙ্গল ক্লাব সংলগ্ন এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায় বুধবার তেলিয়ামুড়া থানাধীন লালটিলা-মোহরপাড়া চৌমুহনী থেকে মোহরছড়া বাজার পর্যন্ত ১৩ দফা দাবির ভিত্তিতে পদযাত্রা এবং মোহরছড়া বাজারে পথসভা করবে ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি। এই কর্মসূচিকে সামনেই রেখে ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি পূর্বেই তেলিয়ামুড়া থানা এবং কল্যাণপুর থানা থেকে নির্দিষ্ট অনুমতি সংগ্রহ করে। যথারীতি বুধবার বেলা সাড়ে এগারোটায় লালটিলা-মোহরপাড়া চৌমুহনী থেকে মোহরছড়া বাজার অভিমূখে শুরু হয় তপশিলী জাতি সমন্বয়ে সমিতির পদযাত্রা।

পদযাত্রায় সংগঠনের কর্মী সমর্থক সাধারণ জনগণের সাথে সামিল হন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক তথা সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য সুধন দাস। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য সম্পাদক মণীন্দ্র চন্দ্র দাস  সিপিআই(এম) তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ, পার্টি মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য হেমন্ত কুমার জমাতিয়া, অজয় ঘোষ, সুবীর সেন, অরুণ দেববর্মা, শঙ্কর দাস প্রমুখরা।

সারিবদ্ধভাবে স্লোগান মুখর মিছিলটি মোহরছড়ার পল্লীমঙ্গল ক্লাব সংলগ্ন এলাকায় পৌঁছতেই তেলিয়ামুড়া থানার ওসি রাজিব দেবনাথের নেতৃত্বে আরক্ষা প্রশাসনের কর্মীরা গন্তব্যে পৌঁছানোর পূর্বেই মিছিলটি আটকে দেয়। এতে ক্ষোভে ফেটে পড়েন সংগঠনের কর্মী সমর্থকরা সঙ্গে সঙ্গেই জাতীয় সড়কের উপর বসে রাস্তা অবরোধ সংঘটিত করে পদযাত্রা শামিল জনগণ। রাস্তা অবরোধ স্থলেই হয় সভা। সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক সুধন দাস এবং ত্রিপুরা মৎসজীবি ইউনিয়নের রাজ্য সম্পাদক মণীন্দ্র চন্দ্র দাস।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top