News Flash

  • Home
  • দিনের খবর
  • কর্ণাটকে লরি উল্টে মৃত্যু ১০ জনের, অর্থ সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর
Image

কর্ণাটকে লরি উল্টে মৃত্যু ১০ জনের, অর্থ সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর

উত্তর কন্নড় ও নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় একটি লরি উল্টে প্রাণ হারালেন কমপক্ষে ১০ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর কন্নড় জেলার ইয়েল্লাপুর তালুকের অন্তর্গত আরেবাইল ও গুল্লাপুরার মাঝে। লরিতে থাকা সবাই সবজি বিক্রি করতে সাভানুর থেকে কুমটা মার্কেটে যাচ্ছিলেন।

উত্তর কন্নড় জেলার কারওয়ারের এসপি নারায়ণ এম বলেছেন, বুধবার ভোররাতে ৬৩ নম্বর জাতীয় সড়কের ওপর লরিটি উল্টে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের, পরে আরও দু’জন প্রাণ হারান। আহত অবস্থায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। দুঃখপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও। কর্ণাটক সরকার নিহতদের পরিবার পিছু ৩ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে।

Releated Posts

আরএসএস-বিজেপির মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, মোহন ভাগবতের মন্তব্য ঘিরে দাবি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

ছত্রপতি সম্ভাজীনগর, ৭ আগস্ট(আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে বিজেপি ও আরএসএসের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত দিলেন…

ByBySandeep Biswas Aug 7, 2026

ই-কোর্টস মিশন মোড প্রকল্পে দ্রুত হচ্ছে মামলার নিষ্পত্তি, বদলাচ্ছে দেশের বিচার ব্যবস্থা

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): ই-কোর্টস মিশন মোড প্রকল্প ভারতের কাগজ-নির্ভর বিচার ব্যবস্থাকে ডিজিটাল, স্বচ্ছ এবং সহজে অনুসরণযোগ্য বিচার…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

গুজরাটে ১.২০ কোটি টাকার বেশি মদ বাজেয়াপ্ত, রাজস্থানের দুই ব্যক্তি গ্রেফতার

বানাসকাঁঠা, ৭ আগস্ট (আইএএনএস): গুজরাট পুলিশের স্টেট মনিটরিং সেল রাজ্যের বানাসকাঁঠা জেলায় একটি বড় অভিযানে ১.২০ কোটি টাকারও…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

গোবর্ধন প্রকল্পে ৪০ হাজার কোটি টাকার আমদানি কমবে, তৈরি হবে ১.৫ লক্ষ কর্মসংস্থান: কেন্দ্র

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): কেন্দ্রের সদ্য ঘোষিত গোবর্ধন প্রকল্প দেশের প্রাকৃতিক গ্যাস আমদানির নির্ভরতা কমিয়ে ৪০ হাজার কোটি…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top