News Flash

  • Home
  • দিনের খবর
  • শীতে জবুথবু কাশ্মীর উপত্যকা, আগামী কিছু দিন চলবে তুষারপাত
Image

শীতে জবুথবু কাশ্মীর উপত্যকা, আগামী কিছু দিন চলবে তুষারপাত

শ্রীনগর, ২২ জানুয়ারি (হি.স.): জমজমাট ঠান্ডা কমেনি কাশ্মীর উপত্যকায়, বুধবারও হাড়কাঁপানো ঠান্ডায় কেঁপেছে ভূস্বর্গের বিভিন্ন প্রান্ত। জম্মুতে ঠান্ডা অপেক্ষাকৃত কমলেও, শীতে কাঁপছে কাশ্মীর। শ্রীনগর, গুলমার্গ, পহলেগাম, কার্গিল সর্বত্রই শীতে জবুথবু অবস্থা। এমতাবস্থায় জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন জম্মু ও কাশ্মীরের আবহাওয়া থাকবে আংশিক মেঘলা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাত হতে পারে।

২৩ জানুয়ারি সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাত হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪-২৮ জানুয়ারির মধ্যে আবহাওয়া থাকবে শুষ্ক। এরপর ফের ২৯-৩১ জানুয়ারির মধ্যে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। উল্লেখ্য, ৪০-দিন ব্যাপী ‘চিল্লাই কালান’ শুরু হয়েছিল গত ২১ ডিসেম্বর, যা শীঘ্রই আগামী ৩০ জানুয়ারি শেষ হতে চলেছে।

Releated Posts

সুপ্রিম কোর্টে শিবসেনার নাম-প্রতীক মামলার শুনানির মাঝে মোদির সঙ্গে শিন্দে গোষ্ঠীর বৈঠক নিয়ে প্রশ্ন উদ্ধবের

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এবং তাঁর গোষ্ঠীর সাংসদদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে বৈঠক…

ByByNews Desk Aug 8, 2026

‘নিজের ভাষায় মানুষের কথা শুনতে হবে’, ন্যায়বিচার ব্যবস্থাকে আরও জনমুখী করার বার্তা প্রধান বিচারপতির

ইন্দোর, ৮ আগস্ট (আইএএনএস): আরও অন্তর্ভুক্তিমূলক ও জনকেন্দ্রিক ন্যায়বিচার ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানালেন ভারতের প্রধান বিচারপতি বিচারপতি…

ByByNews Desk Aug 8, 2026

বেঙ্গালুরুতে অবৈধ অভিবাসীদের খুঁজতে পুলিশের ‘অপারেশন মুক্তা’ অভিযান

বেঙ্গালুরু, ৮ আগস্ট (আইএএনএস): বেঙ্গালুরু শহরের বিভিন্ন এলাকায় বসবাসকারী কথিত অবৈধ অভিবাসীদের চিহ্নিত ও শনাক্ত করতে শনিবার বিশেষ…

ByByNews Desk Aug 8, 2026

চাম্বায় ১০০ ফুট গভীর খাদে বাস পড়ে হিমাচলে মৃত ৭, আহত ১১

শিমলা, ৮ আগস্ট (আইএএনএস): হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১১…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top