News Flash

  • Home
  • দিনের খবর
  • রমেশ বিধুরি ভোটে লড়ছেন না, গুন্ডামি করছেন : অতিশী মারলেনা
Image

রমেশ বিধুরি ভোটে লড়ছেন না, গুন্ডামি করছেন : অতিশী মারলেনা

নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): দিল্লির কালকাজি বিধানসভা আসনের বিজেপি প্রার্থী রমেশ বিধুরির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী মারলেনা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, রমেশ বিধুরি ভোটে লড়ছেন না, তিনি গুন্ডামি করছেন।

অতিশী বলেছেন, “কালকাজি নির্বাচনী এলাকার সর্বত্রই বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও লোকজন নিজেদের রমেশ বিধুরির ভাগ্নে বলে দাবি করে, এএপি কর্মীদের হয়রানি করছে। রমেশ বিধুরি একজন এএপি কর্মীকে ডেকে তাঁকে বিজেপিতে যোগ দিতে বলেছিলেন। যখন সে বলেছিল, তিনি এখন এএপি এবং অতিশীর সঙ্গে আছেন, তখন বিধুরি বলেন এটি সন্ত্রাসীদের দল এবং অতিশী ৮ ফেব্রুয়ারির পরে জেলে যাবে। বিজেপি প্রার্থী রমেশ বিধুরি, তার কর্মী ও ভাগ্নেরা নির্বাচনে লড়ছেন না, গুন্ডামি ছড়াচ্ছেন।”

Releated Posts

সুপ্রিম কোর্টে শিবসেনার নাম-প্রতীক মামলার শুনানির মাঝে মোদির সঙ্গে শিন্দে গোষ্ঠীর বৈঠক নিয়ে প্রশ্ন উদ্ধবের

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এবং তাঁর গোষ্ঠীর সাংসদদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে বৈঠক…

ByByNews Desk Aug 8, 2026

‘নিজের ভাষায় মানুষের কথা শুনতে হবে’, ন্যায়বিচার ব্যবস্থাকে আরও জনমুখী করার বার্তা প্রধান বিচারপতির

ইন্দোর, ৮ আগস্ট (আইএএনএস): আরও অন্তর্ভুক্তিমূলক ও জনকেন্দ্রিক ন্যায়বিচার ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানালেন ভারতের প্রধান বিচারপতি বিচারপতি…

ByByNews Desk Aug 8, 2026

বেঙ্গালুরুতে অবৈধ অভিবাসীদের খুঁজতে পুলিশের ‘অপারেশন মুক্তা’ অভিযান

বেঙ্গালুরু, ৮ আগস্ট (আইএএনএস): বেঙ্গালুরু শহরের বিভিন্ন এলাকায় বসবাসকারী কথিত অবৈধ অভিবাসীদের চিহ্নিত ও শনাক্ত করতে শনিবার বিশেষ…

ByByNews Desk Aug 8, 2026

চাম্বায় ১০০ ফুট গভীর খাদে বাস পড়ে হিমাচলে মৃত ৭, আহত ১১

শিমলা, ৮ আগস্ট (আইএএনএস): হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১১…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top