News Flash

  • Home
  • প্রধান খবর
  • এবারের প্রজাতন্ত্র দিবস খুবই বিশেষ, মন কি বাত অনুষ্ঠানে বার্তা প্রধানমন্ত্রীর
Image

এবারের প্রজাতন্ত্র দিবস খুবই বিশেষ, মন কি বাত অনুষ্ঠানে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): সমস্ত দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের আগাম শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত-এ প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এই প্রজাতন্ত্র দিবস খুবই বিশেষ। এটি ভারতীয় প্রজাতন্ত্রের ৭৫-তম বার্ষিকী। এই বছর ভারতের সংবিধান বাস্তবায়নের ৭৫-বছর পূর্তি হল। আমি গণপরিষদের সেই সমস্ত মহান ব্যক্তিত্বদের প্রতি প্রণাম জানাই, যারা আমাদের পবিত্র সংবিধান দিয়েছেন।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আপনারা অবশ্যই একটি বিষয় লক্ষ্য করেছেন, প্রতিবারই মাসের শেষ রবিবারে মন কি বাত হয়। কিন্তু এইবার, আমরা এক সপ্তাহ আগে, মাসের চতুর্থ রবিবারের পরিবর্তে তৃতীয় রবিবার মিলিত হয়েছি, কারণ পরের রবিবার প্রজাতন্ত্র দিবস। আমি সকল দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের অগ্রিম শুভেচ্ছা জানাই।”

Releated Posts

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

ভারত ও ওপেকের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদারে ঐকমত্য

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠন ওপেক জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top