News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রয়াগরাজের মহাকুম্ভে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে আনল দমকল
Image

প্রয়াগরাজের মহাকুম্ভে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে আনল দমকল

প্রয়াগরাজ, ১৯ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় আগুন-আতঙ্ক! রবিবার মহাকুম্ভ মেলার সপ্তম দিনে মহাকুম্ভ মেলায় একটি তাঁবুতে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে যায়। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।

কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুততার সঙ্গে আগুন নিভিয়ে ফেলেছেন দমকল কর্মীরা। তবে, অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায় মহাকুম্ভ মেলা চত্বরে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় অগ্নিকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top