News Flash

Image

বিষপানে আত্মহত্যা যুবকের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১২ জানুয়ারি:
বিষপান করে আত্মহত্যা করল এক যুবক। ঘটনাটি ঘটে কৈলাসহর পুরপরিষদের অধীনে কালিপুর বাধেরপার ১৩নং ওয়ার্ড এলাকায়। সুহীদ দেবনাথ(১৮) নামে  যুবক কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসে নিরাপত্তার কর্মী হিসাবে কাজ করত। কালীপুর বাধেরপাড় এলাকার বাড়িতে ওরা কেউই থাকত না, শহরের কোন এক জায়গায় ওরা ভাড়া বাড়ীতে বসবাস করত। গতকাল সন্ধ্যাবেলা সুহীদ দেবনাথের মার সাথে সুহীদের কোন এক বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এরপর সুহীদ দেবনাথ কালিপুর বাঁধেরপাড় এলাকায় তার নিজ বাড়িতে চলে আসে এবং সে সেখানে এসে রাগান্বিত হয়ে বিষপান করে বলে অভিযোগ। তার অবস্থা গুরুতর হলে সে ছটফট করতে শুরু করে তার নিজ বাড়িতে।

এলাকাবাসীর  তাকে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত্রিবেলা মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।  রবিবার দুপুরবেলা তার মৃতদেহ ময়নাতদন্ত করার পর কালিপুর বাঁধেরপাড় এলাকায় অবস্থিত তার নিজ বাড়িতে তার মৃতদহ নিয়ে আসা হয়। তার মৃতদেহ নিয়ে আসার পর কান্নায় ভেঙ্গে পড়ে তার পরিবারের লোকেরা এবং তার নিকট আত্মীয়রা।  তার এই অকাল মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top