News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট গভীর খাদে লরি, গুরুতর আহত এক
Image

নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট গভীর খাদে লরি, গুরুতর আহত এক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা,১২ জানুয়ারি:
নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট গভীর খাদে পড়ে গেল লরি। ঘটনায় লরির ভেতরের থাকা দুজনেই আহত হয়েছেন। তার মধ্যে একজনের আঘাত গুরুতর।

ঘটনার বিবরনে জানা গেছে, মুঙ্গিয়াকামি থানাধীন আঠারোমুড়া পাহাড়ের ৪৭মাইল এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা চালক এবং একজন মহিলা গুরুতর আহত হন। দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ঘটনাগ্রস্থ লরিটির নাম্বার টিআর০১-এএফ-1867। গাড়ি চালক রতন দেবনাথ এবং অপর মহিলার নাম রম্পা দেবনাথ বলে জানিয়েছেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। মূলত পাহাড়ি রাস্তায় বাক নিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Releated Posts

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top