News Flash

Image

মেঘালয় থেকে চুরি যাওয়া বাইক আটক বক্সনগরে

বক্সনগর, ১২ জানুয়ারি : মেঘালয় থেকে চুরি করা বাইক সহ চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কলমচৌড়া থানা পুলিশ। প্রাথমিক তদন্তের পর বাইকটি মেঘালয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশের বিবরণে অনুযায়ী, শুক্রবার গভীর রাতে ভেলুয়াচর নাকা পয়েন্ট থেকে বাইক সহ চোরকে আটক করা হয়েছে। কলমচৌড়া থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে নাকা পয়েন্টে ওৎ পেতে বসেছিল। সন্দেহভাজন এক ব্যক্তিকে বাইক সহ আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায় এটি সেই চুরি যাওয়া বাইক।

পুলিশ ওই বাইক চোর সহ মেঘালয়ের চুরির বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্তের পরে মেঘালয়ের পুলিশকে এই বিষয়ে খবর দেওয়া হলে শনিবার তারা কলমচৌড়া থানায় এসে চুরির বাইকটি শনাক্ত করেন। পরবর্তী সময়ে চোর সহ বাইকটি মেঘালয় পুলিশের হাতে তুলে দেয় কলমচৌড়া থানা পুলিশ।

Releated Posts

অবহেলায় বেহাল ঝুলন্ত স্টিল ফুটব্রিজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, আতঙ্কে পথচারীরা

আগরতলা, ৮ আগস্ট: অবহেলা ও দীর্ঘদিনের সংস্কারের অভাবে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে মেলাঘর থেকে তেলকাজলা যাওয়ার ঝুলন্ত স্টিল…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

ত্রিপুরায় চালু হচ্ছে আরও ৬টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, কেন্দ্রের সহযোগিতায় জোরদার হবে উপজাতি শিক্ষাব্যবস্থা

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় আরও ছয়টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় চালুর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top