News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রামাঞ্চলে বুড়ির ঘর তৈরিতে ব্যস্ত কচিকাঁচারা
Image

গ্রামাঞ্চলে বুড়ির ঘর তৈরিতে ব্যস্ত কচিকাঁচারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি:
আমরা যতই আধুনিক হই না কেন চিরাচরিত সংস্কৃতিকে নানান কায়দায় বহন করে চলেছি। এটা বাস্তব এই সময়ের মধ্যে আধুনিকতার ছাপ আমাদের সমাজের সব দিকেই রয়েছে ।কিন্তু তারপরেও চিরাচরিতভাবে ঐতিহ্যকে আমরা সম্মান করি এবং অবশ্যই গুরুত্বসহকারে এগিয়ে নিয়ে চলি।

রবিবার পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির প্রাক্কালে  তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর আমতলী এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল দুই যুবক মিলে বুড়ি ঘর তৈরিতে ব্যস্ত ছিল। যুগ যুগ ধরে মকর সংক্রান্তির আবহে বুড়িঘর তৈরি করে বনভোজন করা সহ নানাভাবে আনন্দ করার রেওয়াজ রয়েছে। অস্বীকার করার উপায় নেই, কালের বিবর্তনে এই প্রথা অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে। তবে সবটা যে এখনো বিলুপ্ত হয়নি তার দৃষ্টান্ত কিন্তু আরও একবার উঠে এলো।

এদিন একই চিত্র লক্ষ্য করা গেছে কমলপুরেও। সেখানেও বুড়ির ঘর তৈরি করে আনন্দ উল্লাসে মেতে উঠার প্রস্তুতে ব্যস্ত ছিল কচিকাঁচারা। এই ঘর তৈরি করে মকর সংক্রান্তির আবহে সবাই মিলে আনন্দ করবে খাওয়া-দাওয়া করবে এবং পরের দিন ভোরবেলা স্নান করে আগুনের উত্তাপে নিজেদের উষ্ণ করবে। তবে চিরাচরিত ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক এবং বাহক হিসেবে এই প্রতিবেদন সহ ছবি গুলো নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং কৃষ্ণপুরের আমতলী এলাকার এই প্রতিবেদন হলফ করে দাবী করে আমরা আমাদের চিরাচরিত সংস্কৃতিকে সম্মান করি এবং বহন করার ক্ষমতা রাখি।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top