News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ১৬ জানুয়ারী পুর নিগমের শারদ সম্মাননা প্রদান অনুষ্ঠান হতে যাচ্ছে : মেয়র
Image

আগামী ১৬ জানুয়ারী পুর নিগমের শারদ সম্মাননা প্রদান অনুষ্ঠান হতে যাচ্ছে : মেয়র

আগরতলা, ৯ জানুয়ারি: আগামী ১৬ জানুয়ারী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পুর নিগমের শারদ সম্মাননা প্রদান অনুষ্ঠান হতে যাচ্ছে। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি মনিকা দাস দত্ত, এমআইসি মেম্বার রত্না দত্ত, বাপি দাস, প্রদীপ চন্দ সহ অন্যান্যরা।

এদিন মেয়র বলেন, ৫টি ক্লাবকে সেরার সেরা পুরস্কার প্রদান করা হবে। ক্যাটাগরি গুলি হল, সেরা প্রতিমা, সেরা মন্ডপ ,সেরা আলোকসজ্জা, সেরা থিম, মহিলাদের দ্বারা আয়োজিত সেরা দুর্গাপুজা। সেরা প্রতিমা হিসেবে পুরস্কার পাচ্ছে ফ্লাওয়ার্স ক্লাব, সেরা মন্ডপ নেতাজি প্লে সেন্টার, সেরা আলোকসজ্জা এগিয়ে চলো সংঘ, সেরা থিম যুবসমাজ এবং মহিলাদের দ্বারা পরিচালিত পূজা হিসেবে পুরস্কার পাচ্ছেন রামনগরের মুক্তি সংঘ ক্লাব। এছাড়াও অন্যান্য ক্যাটাগরি মিলিয়ে মোট ২১ টি ক্লাবকে এদিন পুরস্কৃত করা হবে।

তাঁর কথায়, গত ৩০ ডিসেম্বর এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রয়াণে এই অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। এদিন তিনি আরও বলেন, ওই অনুষ্ঠানে সেরা ৫টি ক্লাবকে ৫০ হাজার টাকা এবং অন্যান্য জোনাল বিজয়ী ক্লাবগুলোকে ২৫ হাজার টাজা পুরষ্কার দেওয়া হবে।

Releated Posts

জিন্সপ্যান্টের পকেটে লুকিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, চুরাইবাড়িতে ১,২০০ বোতল এসকফ সিরাপ জব্দ

নিজস্ব প্রতিনিধি,  আগরতলা, ২২ জুন:নেশা পাচারে নতুন কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হলো না। জিন্স প্যান্টের পকেটে লুকিয়ে…

ByByReshmi Debnath Jun 23, 2026

জিবি হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবার দাবিতে সিপিআই(এম)-এর ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানোন্নয়নসহ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিতে…

ByByReshmi Debnath Jun 23, 2026

থলিবাড়ি এডিসি ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই, আগুন লাগার কারণ নিয়ে রহস্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  থলিবাড়ি এডিসি ভিলেজের বাঙ্গালপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের দুইটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই…

ByByReshmi Debnath Jun 23, 2026

সাব্রুম রেলস্টেশন থেকে দুই বাংলাদেশি যুবক গ্রেপ্তার, আদালতে পেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্রুম রেলস্টেশন এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top