News Flash

  • Home
  • দেশ
  • ভুবনেশ্বরে প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী, অংশ নিচ্ছেন ৭০টি দেশের প্রতিনিধিরা 
Image

ভুবনেশ্বরে প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী, অংশ নিচ্ছেন ৭০টি দেশের প্রতিনিধিরা 

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ওডিশার রাজধানী ভুবনেশ্বরে ১৮তম প্রবাসী ভারতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। এই সময় প্রধান অতিথি ত্রিনিদাদ ও টোবাগোর প্রেসিডেন্ট ক্রিস্টিন কার্লা কাঙ্গালু সম্মেলনে ভার্চুয়াল ভাষণ দেবেন। এ বছর সম্মেলনের থিম ‘বিকাশিত ভারতে বিদেশি ভারতীয়দের অবদান’। ৭০টি দেশের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশগ্রহণ করতে পৌঁছেছেন। ১০ জানুয়ারি অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী প্রবাসীদের জন্য বিশেষ ট্যুরিস্ট ট্রেনের ফ্ল্যাগ অফ করবেন। ভারতীয় প্রবাসীদের এই বিশেষ ট্যুরিস্ট ট্রেনটি দিল্লির নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে চলবে এবং তিন সপ্তাহ ধরে অনেক পর্যটন ও ধর্মীয় স্থানে যাবে। এটি বিদেশ মন্ত্রকের বিদেশী তীর্থস্থান দর্শন প্রকল্পের অধীনে পরিচালিত হচ্ছে।

চারটি প্রদর্শনীরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে রামায়ণের উত্তরাধিকার, প্রযুক্তি এবং বিকশিত ভারতে প্রবাসীদের অবদান, মান্ডভি থেকে মাস্কাট পর্যন্ত ভারতীয় প্রবাসীদের উন্নয়ন এবং ওডিশার ঐতিহ্য ও সংস্কৃতি।

৮ জানুয়ারি যুব প্রবাসী ভারতীয় দিবস থেকে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। এতে অংশ নেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই সম্মেলন চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর সমাপনী অধিবেশনে যোগ দেবেন এবং প্রবাসী ভারতীয় পুরস্কার প্রদান করবেন।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top