News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মানব পাচারে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার এক
Image

মানব পাচারে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার এক

ধর্মনগর, ৯ জানুয়ারি : মানব পাচারে যুক্ত ধর্মনগরের নাসির আলীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে ধর্মনগর থানার পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে।  গত ৩ জানুয়ারি  শুক্রবার ধর্মনগর মহকুমা পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা নাসির আলির বাড়িতে গোয়েন্দা পুলিশের তৎপরতায় ধর্মনগর থানার পুলিশ আটক করেছিল বাংলাদেশী এক মহিলা নাগরিক সহ এক শিশুকে।

ধর্মনগর থানার পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত বাংলাদেশী মহিলা জানিয়েছিল যে পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা নাসির আলী ১০ হাজার টাকার বিনিময়ে ভারত বাংলাদেশ সীমান্ত পার করিয়ে দেবে । পরবর্তী সময়ে জানা যায় নাসিরের ছেলে ইসলাম উদ্দিন এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে । এদিকে পুলিশ এই ঘটনার পরেই এই ধরনের অবৈধ কাজের সাথে জড়িত নাসির আলীকে  বুধবার গভীর রাতে ধর্মনগর থানার পুলিশ পশ্চিম চন্দ্রপুর  নাসির আলীর বাড়ি থেকে গ্রেফতার করে। ধর্মনগর থানা পুলিশ  বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে ধৃত নাসির আলীকে আদালতে প্রেরণ করে।

Releated Posts

জিন্সপ্যান্টের পকেটে লুকিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, চুরাইবাড়িতে ১,২০০ বোতল এসকফ সিরাপ জব্দ

নিজস্ব প্রতিনিধি,  আগরতলা, ২২ জুন:নেশা পাচারে নতুন কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হলো না। জিন্স প্যান্টের পকেটে লুকিয়ে…

ByByReshmi Debnath Jun 23, 2026

জিবি হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবার দাবিতে সিপিআই(এম)-এর ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানোন্নয়নসহ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিতে…

ByByReshmi Debnath Jun 23, 2026

থলিবাড়ি এডিসি ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই, আগুন লাগার কারণ নিয়ে রহস্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  থলিবাড়ি এডিসি ভিলেজের বাঙ্গালপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের দুইটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই…

ByByReshmi Debnath Jun 23, 2026

সাব্রুম রেলস্টেশন থেকে দুই বাংলাদেশি যুবক গ্রেপ্তার, আদালতে পেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্রুম রেলস্টেশন এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top