News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খেলাধুলার প্রতি যুব সমাজ আকৃষ্ট হলে যুব সমাজকে নেশা মুক্ত করা সম্ভব : মন্ত্রী বিকাশ
Image

খেলাধুলার প্রতি যুব সমাজ আকৃষ্ট হলে যুব সমাজকে নেশা মুক্ত করা সম্ভব : মন্ত্রী বিকাশ

আগরতলা, ৯ জানুয়ারি: খেলাধুলার প্রতি যুব সমাজ আকৃষ্ট হলে যুব সমাজকে নেশা মুক্ত করা সম্ভব। তাই রাজ্য সরকারের নেশা বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে যুবকদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে রাজ্যভিত্তিক পঞ্চায়েত স্তরে খেলাধুলার আয়োজন করেছে। আজ খোয়াই জেলা শাসকের উদ্যোগে তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে একথা বলেন মন্ত্রী বিকাশ দেবর্বমা।

এদিনের ওই ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বিধানসভার কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা, জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার, বিশিষ্ট সমাজসেবক বিজন কর,নির্মল দেবনাথ সহ পঞ্চায়েত স্তরের আমন্ত্রিত অতিথিরা।

এদিন মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আহব্বানে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে প্রশাসনিক উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। তার মধ্যে যুবক-যুবতীদের খেলাধুলার প্রতি উৎসাহ প্রদানের লক্ষ্যে গোটা রাজ্যজুড়ে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এই পঞ্চায়েতের উদ্যোগে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

তাঁর কথায়, বর্তমানে যুবক যুবতিরা যেভাবে বিভিন্ন নেশা দ্রব্যের উপর আকৃষ্ট হয়ে দিনের পর দিন ধ্বংসের মুখে পতিত হচ্ছে আর তাতে করে যুবসমাজ ধ্বংসের পথে নিমজ্জিত হচ্ছে। খেলাধুলার প্রতি আকৃষ্ট হলে নেশার করাল গ্রাস থেকে যুব সমাজ রক্ষা করা যাবে। আর তারই জন্য রাজ্যভিত্তিক বিভিন্ন পঞ্চায়েত স্তরে বিভিন্ন ধরনের খেলাধুলার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। নেশা যুক্ত নয় নেশা মুক্ত ত্রিপুরার গড়ার ডাক দিলেন এদিনের এই ক্রিকেট টুর্নামেন্টে মন্ত্রী বিকাশ দেববর্মা।

Releated Posts

অবহেলায় বেহাল ঝুলন্ত স্টিল ফুটব্রিজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, আতঙ্কে পথচারীরা

আগরতলা, ৮ আগস্ট: অবহেলা ও দীর্ঘদিনের সংস্কারের অভাবে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে মেলাঘর থেকে তেলকাজলা যাওয়ার ঝুলন্ত স্টিল…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

ত্রিপুরায় চালু হচ্ছে আরও ৬টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, কেন্দ্রের সহযোগিতায় জোরদার হবে উপজাতি শিক্ষাব্যবস্থা

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় আরও ছয়টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় চালুর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top