News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় সরকার প্রত্যেকের বাড়িতে বিশুদ্ধ পানীয়জল সরবরাহ করার জন্য জল জীবন মিশন চালু করেছে: রাজ্যপাল
Image

কেন্দ্রীয় সরকার প্রত্যেকের বাড়িতে বিশুদ্ধ পানীয়জল সরবরাহ করার জন্য জল জীবন মিশন চালু করেছে: রাজ্যপাল

আগরতলা, ৯ জানুয়ারি : রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ সকালে বাধারঘাটে পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের রিগ ডিভিশনের অন্তর্গত সহকারি প্রকৌশলীর কার্যালয়টি পরিদর্শন করেন। রাজ্যপালকে সেখানে স্বাগত জানান পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের সচিব অভিষেক সিং এবং পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার।

পরিদর্শনকালে রাজ্যপাল সহকারি প্রকৌশলীর কার্যালয়ের কনফারেন্স হলে সকলস্তরের কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে দপ্তরের প্রধান প্রকৌশলী রাজীব মজুমদার পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ডিডব্লিউএস দপ্তরের বিভিন্ন কাজকর্ম রাজ্যপালকে অবহিত করেন।

পরে তিনি রিগ ও ড্রিলিং মেশিন এবং অন্যান্য যন্ত্রপাতি পরিদর্শন করেন। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেন, কেন্দ্রীয় সরকার প্রত্যেকের বাড়িতে বিশুদ্ধ পানীয়জল সরবরাহ করার জন্য জল জীবন মিশন চালু করেছে। রাজ্যে এই কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই তিনি এখানে এসেছেন।

Releated Posts

জিন্সপ্যান্টের পকেটে লুকিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, চুরাইবাড়িতে ১,২০০ বোতল এসকফ সিরাপ জব্দ

নিজস্ব প্রতিনিধি,  আগরতলা, ২২ জুন:নেশা পাচারে নতুন কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হলো না। জিন্স প্যান্টের পকেটে লুকিয়ে…

ByByReshmi Debnath Jun 23, 2026

জিবি হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবার দাবিতে সিপিআই(এম)-এর ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানোন্নয়নসহ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিতে…

ByByReshmi Debnath Jun 23, 2026

থলিবাড়ি এডিসি ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই, আগুন লাগার কারণ নিয়ে রহস্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  থলিবাড়ি এডিসি ভিলেজের বাঙ্গালপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের দুইটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই…

ByByReshmi Debnath Jun 23, 2026

সাব্রুম রেলস্টেশন থেকে দুই বাংলাদেশি যুবক গ্রেপ্তার, আদালতে পেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্রুম রেলস্টেশন এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top