News Flash

Image

অবশেষে তিন ভারতীয় যুবককে ফেরত দিল বিজিবি

আগরতলা, ৯ জানুয়ারি : অবশেষে তিন ভারতীয় যুবককে ফেরত দিল বিজিবি। তাদেরকে মধুপুর থানাধীন দেবীপুর বাজারটিলা এলাকা থেকে তুলে নিয়ে গিয়েছিল বিজিবি।

তিন উপজাতি যুবক মধুপুর থানাধীন দেবীপুর বাজারটিলা এলাকা হয়ে বিএসএফের কাছে অনুমতি নিয়ে বাংলাদেশ সীমান্তে কাজের উদ্দেশ্যে গিয়েছিল। এমন সময় বাংলাদেশের বিজিবি তিন যুবককে গ্রেপ্তার করে প্রথমে চন্ডীদার বিওপিতে নিয়ে যায়। সেখান থেকে কসবা থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে ব্রাহ্মণবাড়িয়া থানায় নিয়ে গেলে তাদেরকে অনেক তল্লাশি চালিয়ে কিছু না পেয়ে শেষ পর্যন্ত কমলাসাগর মিয়া পাড়া বিএসএফের হাতে বুধবার বিকেলবেলা তুলে দেয়।

এদিকে এ খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের কর্মকর্তারা ভেঙ্গে পড়ে। শেষ পর্যন্ত বুধবার সন্ধ্যাবেলা মিয়াপাড়া বিএসএফ মধুপুর থানার পুলিশের হাতে তুলে দিলে মধুপুর থানার পুলিশ তিনজনকে তিনজনের পরিবারের হাতে তুলে দেয়। যদিও পরিবারের সদস্যরা তাদেরকে কাছে পেয়ে দারুন খুশি। তবে অনুমতি নিয়ে যাওয়ার পরেই কেন তাদের এভাবে হেনস্থা করা হল তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top