News Flash

Image

কমলপুরে যুব পদযাত্রা

কমলপুর, ৭ জানুয়ারি : আজ ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ কমলপুর কমিটির উদ্যোগে এক যুব পদযাত্রায় আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ফুলছড়ি থেকে কমলপুর শহরের সিপিআইএম পার্টি অফিস পর্যন্ত তিন দফা দাবি নিয়ে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুন দেব, টিওয়াইএফ রাজ্য কমিটির সভাপতি কৌশিক দেববর্মা, ডি ওয়াই এফ আই কেন্দ্রীয় কমিটির সদস্য মল্লিকা শীল সহ কমলপুর বিভাগীয় কমিটির নেতৃবৃন্দরা।

আজ কর্মসংস্থানের দাবি, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং নেশার বিরুদ্ধে এই তিনটি দাবীতে দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে এক পদযাত্রায় উদ্যোগ নিয়েছে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ কমলপুর কমিটি। পদযাত্রা কমলপুরের ফুলছড়ি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহরের সিপিআইএম পার্টি সামনে সমাপ্ত হয়। সেখানে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুন দেব বলেন, দলমত নির্বিশেষে বেকারদের যোগ্যতা অনুযায়ী চাকরি চাই। রাজ্যে সরকার ৫০ হাজার শূন্য পদ সরকার পূরণ করছে না। প্রতি বছর পাঁচ হাজার কর্মচারী অবসরে যাচ্ছেন। কিন্তু তবুও কোনো নিয়োগ নেই। রাজ্যে টেট পরীক্ষায় পাশ করা, নার্স পাশ করা, ডাক্তারি পাশ করে বহু বেকার বসে আছে, তবুও তাদের চাকরিতে নিয়োগ করা হচ্ছে না।

তিনি আরো বলেন, নেতারা রেগা কাজের টাকা খাচ্ছেন, আর গরীবরা কাজ করেও টাকা পাচ্ছে না। অনেকে কোনো কাজই পাচ্ছে না। তাই সরকারের বিরুদ্ধে এই তিন দাবি নিয়ে ডিওয়াইএফআই এর আন্দোলন অব্যাহত থাকবে।

Releated Posts

জিন্সপ্যান্টের পকেটে লুকিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, চুরাইবাড়িতে ১,২০০ বোতল এসকফ সিরাপ জব্দ

নিজস্ব প্রতিনিধি,  আগরতলা, ২২ জুন:নেশা পাচারে নতুন কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হলো না। জিন্স প্যান্টের পকেটে লুকিয়ে…

ByByReshmi Debnath Jun 23, 2026

জিবি হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবার দাবিতে সিপিআই(এম)-এর ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানোন্নয়নসহ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিতে…

ByByReshmi Debnath Jun 23, 2026

থলিবাড়ি এডিসি ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই, আগুন লাগার কারণ নিয়ে রহস্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  থলিবাড়ি এডিসি ভিলেজের বাঙ্গালপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের দুইটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই…

ByByReshmi Debnath Jun 23, 2026

সাব্রুম রেলস্টেশন থেকে দুই বাংলাদেশি যুবক গ্রেপ্তার, আদালতে পেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্রুম রেলস্টেশন এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top