News Flash

Image

গবাদিপশু চুরি করতে গিয়ে হাতেনাতে আটক চোর

কদমতলা, ৭ জানুয়ারি : কুখ্যাত গবাদিপশু চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিলো ক্ষুব্ধ জনতা। ক্রমাগত গবাদি পশু চুরি কাণ্ড অব্যাহত রয়েছে সীমান্ত এলাকায়। গরু চুরির যন্ত্রণায় অতিষ্ট হয়ে অবশেষে নৈশকালীন পাহারা দিতে শুরু করলো গ্রামবাসীরা। পুলিশের উপরও ক্ষোভ গ্রামবাসীদের। নৈশকালীন পাহারায় গ্ৰামবাসীরা অবশেষে হাতেনাতে পাকড়াও করলো এক কুখ্যাত গবাদি পশু চোরকে। পরে এই চোরকে তুলে দেওয়া হলো কদমতলা থানার পুলিশের হাতে। ঘটনা  কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের সরলা ৪নং ওয়ার্ডে।

সেখানকার বাসিন্দা কুখ্যাত গবাদি পশু চোর বাদল দাসকে( ৪০)(পিতা বিরেশ দাস)সোমবার রাতে স্থানীয় এলাকা থেকে গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরে ফেলে গ্ৰামবাসীরা। পরে কদমতলা থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে কুখ্যাত গবাদিপশু চোরকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ ধৃতের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে, যার নম্বর কেডিএল পিএস-০২/২০২৫/ এবং ভারতীয় দন্ডবিধির ৩০৩ ধারায়।

বুধবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করবে বলে জানায় পুলিশ।এদিকে ব্রজেন্দ্রনগর এলকার জনগণ জানান দীর্ঘদিন থেকেই ধৃত চোর এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। গরু চুরি ছাড়াও সে বিভিন্ন চুরিকান্ডর সাথে যুক্ত বলেও জানান গ্রামবাসীরা। এ ধরনের  চুরিকাণ্ড রুখতে পুলিশের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top