News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এলপিজি সিলিন্ডারের কালোবাজারি বন্ধ করতে অভিযানে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন
Image

এলপিজি সিলিন্ডারের কালোবাজারি বন্ধ করতে অভিযানে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন

আগরতলা, ৭ জানুয়ারি: এলপিজি সিলিন্ডারের কালোবাজারি বন্ধ করতে অভিযানে নামলেন তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং মহকুমা খাদ্য ও জন সংভরণ দপ্তর একটি বিশেষ দল। আজ গৌরাঙ্গ টিলা এলাকায় এক বাড়িতে হানা দিয়ে বাজেয়াপ্ত করল মোট ৩১ টি সিলিন্ডার।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের কাছে গোপনে খবর আসে শহরের গৌরাঙ্গ টিলা এলাকার বাসিন্দা প্রবোধ চন্দ্র রায়ের বাড়িতে বিপুল পরিমাণে এল.পি.জি গ্যাস সিলিন্ডার মজুদ রয়েছে। প্রাপ্ত খবর মোতাবেক মহকুমা প্রশাসনের ডি.সি.এম অমিত রায় চৌধুরী, মহকুমা খাদ্য জনসংভরন দপ্তরের উপনিয়ামক শুভঙ্কর চৌধুরী, ফুড ইন্সপেক্টর দীপঙ্কর সাহা সহ তেলিয়ামুড়া থানার পুলিশ ওই বাড়িতে হানাদারী চালিয়ে ১৮’টি ভর্তি এল.পি.জি গ্যাস সিলিন্ডার এবং ১৩’টি খালি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করতে সক্ষম হয়।

এবিষয়ে বলতে গিয়ে মহকুমা প্রশাসনের ডিসিএম অমিত রায় চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মূলত এদিনের এই অভিযান সংঘটিত করা হয়েছে। জনবহুল এলাকায় এল.পি.জি গ্যাস সিলিন্ডার মজুদ করা সম্পূর্ণ বেআইনি। তিনি আরোও জানিয়েছেন, মজুদকৃত এল.পি.জি গ্যাস সিলিন্ডার গুলির উৎস কি তা খতিয়ে দেখা হবে। কারণ অত্যাবশ্যক পণ্য আইন অনুযায়ী গ্যাস সিলিন্ডার মজুদ রাখা সম্পূর্ণ বেআইনি। তবে এই ধরনের অভিযান আগামী দিনও জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026

ফ্লিপকার্টের পণ্যবাহী কন্টেইনারে ২,২৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেফতার চালক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: রুটিন তল্লাশি ও নেশাবিরোধী অভিযানের মধ্যেই ফের অনলাইন পণ্যবাহী কন্টেইনারে নেশার সামগ্রী পাচারের চেষ্টা ভেস্তে…

ByByReshmi Debnath Sep 22, 2026

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top