News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল জিবি বাজার
Image

ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল জিবি বাজার

আগরতলা, ৭ জানুয়ারি: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি ফলের দোকান। ওই অগ্নিকাণ্ডে অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের দুটি মিষ্টি দোকান। ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল জিবি বাজার। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলের তিনটি ইঞ্জিন। দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা দমকলকর্মীর।

ঘটনার বিবরণে এক দমকলকর্মী বলেন, আজ দুপুর ১২টা নাগাদ জিবি বাজারে একটি ফলের দোকানে আগুন লাগার খবর আসে। সাথে সাথে দমকলবাহিনী ৩টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে। দীর্ঘ প্রচেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডে ফলের দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। পাশে থাকা দুটি মিষ্টির দোকানে অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিন তিনি আরও জানিয়েছেন, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে, ব্যবস্যায়ীদের মতে সময় মত দমকলকর্মীরা না আসলে বড় অঘটন ঘটে যেত।

Releated Posts

বিদ্যুৎ বিল বৃদ্ধি ও স্মার্ট মিটার নিয়ে ক্ষোভ, গোমতী জেলা যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ৮ আগস্ট: গত কয়েক মাস ধরে বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি এবং স্মার্ট মিটার সংক্রান্ত নানা সমস্যাকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

অবহেলায় বেহাল ঝুলন্ত স্টিল ফুটব্রিজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, আতঙ্কে পথচারীরা

আগরতলা, ৮ আগস্ট: অবহেলা ও দীর্ঘদিনের সংস্কারের অভাবে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে মেলাঘর থেকে তেলকাজলা যাওয়ার ঝুলন্ত স্টিল…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

ত্রিপুরায় চালু হচ্ছে আরও ৬টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, কেন্দ্রের সহযোগিতায় জোরদার হবে উপজাতি শিক্ষাব্যবস্থা

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় আরও ছয়টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় চালুর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top