News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছোট ভাইয়ের স্ত্রীর অসামাজিক কার্যকলাপের অভিযোগে সোনামুড়া থানায় মামলা করেন বড় ভাইয়ের স্ত্রী
Image

ছোট ভাইয়ের স্ত্রীর অসামাজিক কার্যকলাপের অভিযোগে সোনামুড়া থানায় মামলা করেন বড় ভাইয়ের স্ত্রী

সোনামুড়া, ৭ জানুয়ারি : ছোট ভাইয়ের স্ত্রীর অসামাজিক কার্যকলাপের অভিযোগ জানিয়ে সোনামুড়া থানায় মামলা করলেন বড় ভাই ও তাঁর স্ত্রী। ঘটনাটি ঘটেছে, সোনামুড়া থানাধীন শুভাপুর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড এলাকায়।

ঘটনার বিবরণে জানা গেছে, সোনামুড়া থানাধীন শুভাপুর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আলমাস মিয়া ও ছোট ভাইয়ের নাম ইউনুস মিয়া। ছোট ভাই ইউনুস মিয়ার স্ত্রী সাহানা বেগমের বিভিন্ন অসামাজিক কার্যকলাপ কারণে বড় ভাই আলমাস মিয়া বাড়ির উঠোনের মধ্যে বেড়া দিয়েও শান্তিতে থাকতে পারছেন না। তাঁর অভিযোগ ছোট ভাইয়ের স্ত্রী শাহানা বেগমের বিভিন্ন অসামাজিক কার্যকলাপ পুরো এলাকার মানুষকে বিভ্রান্ত করে তুলে ফেলেছে, এলাকার মানুষও ওই মহিলার বিরুদ্ধে কোন কিছু করতে পারছে না।

জানা গেছে, ছোট ভাই ইউনুস মিয়া একজন টাইলস মিস্ত্রি। টাইলসের কাজ করতে গিয়ে সে এক দুর্ঘটনার সম্মুখীন হয়, এতে তাঁর আয়ের ক্ষমতা অনেক কম হয়ে যায়। ফলে তার স্ত্রী শাহানা বেগম, বাড়িতে অস্থির পরিবেশ সৃষ্টি করেছে।

আলমাস মিয়া জানিয়েছেন, গত ৪ জানুয়ারি ছোট ভাইয়ের স্ত্রী সাহানা বেগম স্বামী ইউনুস মিয়াকে ঘরের ভিতরে বেধে মারতে শুরু করে। তখন ইউনুস মিয়া বড় ভাইকে বাঁচানোর জন্য ডাক দিলে, শাহানা তখন আলমাস মিয়া এবং তার স্ত্রী শাহনাজ বেগমকে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে।

ওই পরিস্থিতিতে বড় ভাইয়ের স্ত্রী শাহনাজ বেগম, ছোট ভাইয়ের স্ত্রী সাহানা বেগম ও তার মেয়ে নাসরিন আখতারের সঙ্গে সৃষ্ট ঝামেলা হাতাহাতির রূপ নেয়। সাহানা বেগম এবং তার মেয়ে মিলে শাহানাজ বেগমকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ উঠেছে। তাঁর গলায় থাকা স্বর্ণ জোর করে নিয়ে যায়।

এই ঘটনার পরিপেক্ষিতে আজ আলমাস মিয়া এবং শাহনাজ বেগম সোনামুড়া থানায় সাহানা বেগম এবং তার মেয়ের বিরুদ্ধে লিখিতভাবে মামলা করেন। পুলিশের কাছে এই সমস্যার উপযুক্ত সমাধান আশা করছেন আক্রান্তরা।

Releated Posts

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top