News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতপোল ভারতের আন্তর্জাতিক তদন্তকে এক নতুন যুগে নিয়ে যাবে : অমিত শাহ
Image

ভারতপোল ভারতের আন্তর্জাতিক তদন্তকে এক নতুন যুগে নিয়ে যাবে : অমিত শাহ

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার নতুন দিল্লিতে ‘ভারতপোল’ পোর্টালের উদ্বোধন করেছেন। এই পোর্টালের উদ্বোধন করার পর অমিত শাহ বলেছেন, “ভারতপোল ভারতের আন্তর্জাতিক তদন্তকে এক নতুন যুগে নিয়ে যাবে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন ৩৫ জন সিবিআই অফিসার/কর্মকর্তাকে পুলিশ পদক প্রদান করেছেন, যারা বিশিষ্ট পরিষেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক এবং তদন্তে শ্রেষ্ঠত্বের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদক পেয়েছেন।

‘ভারতপোল’ পোর্টাল প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “আজ ভারতপোল চালু হয়েছে। ভারতপোল আমাদের দেশের আন্তর্জাতিক তদন্তকে এক নতুন যুগে নিয়ে যাবে। সিবিআই একমাত্র এজেন্সি যা ইন্টারপোলের সঙ্গে কাজ করার জন্য চিহ্নিত ছিল, কিন্তু ভারতপোল চালু হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি ভারতীয় সংস্থা এবং সমস্ত রাজ্যের পুলিশ সহজেই ইন্টারপোলের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম হবে। আমরা শূন্যতা পূরণ করতে পারব এবং অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতার সঙ্গে কাজ করতে পারব।”

Releated Posts

‘তোমাদের নিয়ে আমি গর্বিত’: আইআইটি দিল্লির সমাবর্তনে প্রধানমন্ত্রী মোদির বার্তা

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে পড়ুয়াদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026

‘কোনও শর্ত নয়, ২০২৩ সালের আইনই কার্যকর করুন’: মহিলা সংরক্ষণ নিয়ে রিজিজুকে পাল্টা রাহুলের

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর মন্তব্যের পাল্টা জবাব দিলেন…

ByByNews Desk Aug 8, 2026

‘মহিলাদের নিয়ে রাহুল গান্ধীর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন স্পষ্ট’, মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান রিজিজুর

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): মহিলারা স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশের সুযোগ না পেলে কোনও দেশই প্রকৃত উন্নতি করতে পারে…

ByByNews Desk Aug 8, 2026

সাইবার প্রতারণায় ‘মানি মিউল’ অ্যাকাউন্টের ব্যবহার, তামিলনাড়ু জুড়ে পুলিশের বড়সড় অভিযান

চেন্নাই, ৮ আগস্ট (আইএএনএস): অনলাইন আর্থিক প্রতারণায় চুরি করা টাকা গ্রহণ, স্থানান্তর ও গোপন করতে ব্যবহৃত ‘মানি মিউল’…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top