News Flash

Image

ড্রেনে আবর্জনা না ফেলার আবেদন মেয়রের

আগরতলা, ৬ জানুয়ারি: ড্রেনে আবর্জনা না ফেলার আবেদন জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আজ কালী টিলা এলাকায় পরিদর্শনে গিয়ে জনগণের নিকট আবেদন জানিয়েছেন তিনি। তাছাড়া, পুর নিগম এলাকায় কোন ধরনের সমস্যা মেয়র দীপক মজুমদারের গুচরে এলেই সেই এলাকায় পরিদর্শনে যাচ্ছেন তিনি। পাশাপাশি সেই সমস্যা সমাধানের চেষ্টা করছেন তিনি।

আজ নিগমের ৩৭ নং ওয়ার্ডের কর্পোরেটর তথা এম আই সি মেম্বার বাপি দাসের এলাকায় কিছু সমস্যা ঘুরে দেখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। কালী টিলা এলাকায় কিছু রাস্তাঘাট পাশাপাশি ড্রেইন ভেঙ্গে পড়ায় এলাকা পরিদর্শন করেন তিনি। এবং সঙ্গে থাকা ইঞ্জিনিয়ারকে সমস্যা সমাধানের নির্দেশ দেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, জনসাধারণকেও সতর্ক হতে হবে। নিগম ড্রেইন করে দেব কিন্তু সেই ড্রেনে জনসাধারণ প্লাস্টিক ক্যারি ব্যাগ সহ বিভিন্ন আবর্জনা ফেলবে যার ফলে ড্রেনে জল জমে যাবে। তাতে উৎপত্তি হবে মশার সেই ব্যাপারে নজর রাখতে হবে তাদেরকেও। ড্রেনে যেন আবর্জনা না ফেলে সে ব্যাপারে সতর্ক করেন তিনি। আজকের এই মেয়রের ভিজিট কালে বিশিষ্ট সমাজসেবী তাপস ভট্টাচার্য সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top