News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উন্নয়ন কর্মসূচি রূপায়ণে আধিকারিকদের সততা নিয়ে কাজ করতে হবে: রাজ্যপাল
Image

উন্নয়ন কর্মসূচি রূপায়ণে আধিকারিকদের সততা নিয়ে কাজ করতে হবে: রাজ্যপাল

আগরতলা, ৪ জানুয়ারি: উন্নয়ন কর্মসূচি রূপায়ণে আধিকারিকদের সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে। তাছাড়াও জনকল্যাণে রূপায়িত প্রকল্পগুলির কাজ সময়মতো সম্পন্ন করতে হবে।রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু গতকাল উত্তর ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে এক পর্যালোচনা সভায় একথা বলেন।

পর্যালোচনা সভায় রাজ্যপাল জেলার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত হন। সভায় রাজ্যপাল জেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। পর্যালোচনা সভায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু প্রাণীপালনকে ভিত্তি করে জেলার একটি গ্রামকে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার জন্য নির্দেশ দেন। রাজ্যপাল বলেন, কৃষকদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে হবে। তাছাড়াও কৃষিক্ষেত্রে বহুমুখী ফসল উৎপাদনে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারেও কৃষকদের উৎসাহিত করতে হবে।

পর্যালোচনা সভায় জেলাশাসক দেবপ্রিয় বর্ধন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উত্তর ত্রিপুরা জেলায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও পরিষেবার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তাছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন প্রকল্পের বিস্তারিত তথ্যও তুলে ধরেন। পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন মহকুমার মহকুমা শাসকগণ, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ ও রাজ্যপালের যুগ্ম সচিব রতন ভৌমিক। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু এদিন উত্তর ত্রিপুরা জেলায় এসে পৌঁছালে জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন তাঁকে স্বাগত জানান।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top