News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজনগর এলাকাবাসীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন জেসমিন
Image

রাজনগর এলাকাবাসীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন জেসমিন

আগরতলা, ৪ জানুয়ারি : রাজনগর এলাকার জনগণ এবং রাজনগর প্লে সেন্টারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন বেগম জেসমিন আক্তার। আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে তাঁর সাথে হওয়া নির্যাতনের বিবরণে তুলে ধরেন তিনি। কথা জনগণের সম্মুখে তুলে ধরেছেন।

প্রসঙ্গত, জেসমিন আক্তারকে নিয়ে দীর্ঘদিন ধরে রাজনগর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ পরিলক্ষিত হয়েছে। সংবাদ মাধ্যমেও বহুবার এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। জেসমিনকে এলাকা থেকে উচ্ছেদের চেষ্টায় ছিলেন রাজনগর এলাকার জনগণ।

বেগম জেসমিন আক্তার আজ দুপুরে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, বিগত কয়েক মাস ধরে কিছু দুষ্কৃতিকারী দ্বারা তিনি মানসিক ভাবে নির্যাতনের স্বীকার হচ্ছেন। তিনি জানিয়েছেন, তাঁর সম্পর্কে এখন অবধি প্রায় সকল অভিযোগ মিথ্যে ছিল। এলাকাবাসি তাঁকে উচ্ছেদ করার জন্য এইসব করছেন।

তিনি আরো বলেন, রাজনগর প্লে সেন্টার ক্লাবটি জেসমিনের থেকে ২ লক্ষ টাকা দাবি করে, কারণ তিনি ওই এলাকায় জায়গা ক্রয় করে বাড়ি তৈরি করে বাস করছিলেন। ৮ বছর আগে তিনি বাড়িটি তৈরি করেছিলেন কিন্তু এর 6 বছর পর জেসমিনের কাছে ওই টাকা চাওয়া হয়েছিল। তাঁকে ক্লাবে ডেকে নিয়ে মারধর করা এবং সাদা কাগজে সাক্ষর নেওয়ার জন্য জোর করা হয়েছিল বলেও জানান তিনি।

এদিকে, দশমীঘাট রাজনগর স্থিত জেসমিনের বাড়ির পাশের নয়ন মিয়া, এবং সানু মিয়ার (মুহুরী) বহুবার তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করার পাশাপাশি হেনস্থা করার চেষ্টা করেছিল।

জেসমিন আরো বলেন, তাঁকে মারধর করে ক্লাব ও এলাকার লোকজন মাথা ফাটিয়ে দিয়েছিলেন। যার কারণে তাঁর মাথায় সেলাই লেগেছে, পাশাপাশি মাথার একটা অংশে রক্ত জমাট বেঁধে রয়েছে।

এলাকাবাসী এহেন আচরণ সম্পর্কে পশ্চিম থানা ও মহিলা থানায় অভিযোগ জানিয়েছিলেন তিনি। পুলিশ এসে তাঁর বাড়ির সিসি টিভি ফুটেজ দেখে গেছেন। কিন্তু পরবর্তী সময়ে এলাকাবাসী ওই সিসি ক্যামেরা সহ ফুটেজ চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ জানান জেসমিন। তিনি আরও বলেন, তাঁর কাছে থাকা নগদ টাকা এবং স্বর্ণ গয়নাও এলাকার লোকজন নিয়ে গেছে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন তিনি।

জেসমিন আক্তার তাঁর প্রতি হওয়া এই অবিচার ও নির্যাতনের সুষ্ঠু বিচার চাইছেন। পাশাপাশি তিনি যেন এই এলাকায় শান্তিতে বসবাস করতে পারেন সেই জন্য মুখ্যমন্ত্রীর নিকট উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top