News Flash

  • Home
  • দেশ
  • ভোপাল গ্যাস দুর্ঘটনার ৪০ বছর পর বিপজ্জনক রাসায়নিক বর্জ্য অপসারণের কাজ শুরু
Image

ভোপাল গ্যাস দুর্ঘটনার ৪০ বছর পর বিপজ্জনক রাসায়নিক বর্জ্য অপসারণের কাজ শুরু

ভোপাল, ২ জানুয়ারি (হি.স.) : ভোপাল গ্যাস দুর্ঘটনার ৪০ বছর পর বন্ধ হয়ে যাওয়া ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে বিপজ্জনক রাসায়নিক বর্জ্য অপসারণের কাজ বুধবার রাতে শুরু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত এই কারখানায় ৩৭৭ টন বিপজ্জনক বর্জ্যপদার্থ জমা হয়ে আছে। ভোপাল থেকে ২৫০ কিলোমিটার দূরে ধর জেলার পিথমপুর শিল্পতালুকে ১২টি সিল করা আধারে এই বর্জ্যগুলি সরানোর কাজ শুরু হয়েছে।

ভোপাল গ্যাস দুর্ঘটনার ত্রাণ ও পুনর্বাসন বিভাগের অধিকর্তা স্বতন্ত্র কুমার সিং জানান , এই বিপজ্জনক রাসায়নিক বর্জ্যগুলিকে পরিবহণের জন্য একটি গ্রিন করিডর তৈরি করা হয়েছিল। গত রবিবার থেকে প্রায় ১০০ জন শ্রমিক বিশেষ ব্যবস্থার মাধ্যমে বর্জ্য পদার্থগুলি লরিতে তোলে।

তিনি জানান , এই বর্জ্যগুলিকে পিথমপুরে বিশেষ ব্যবস্থায় পুড়িয়ে ফেলা হবে এবং পরে এর ছাইগুলি পরীক্ষা করে কোনও ক্ষতিকারক পদার্থ আছে কিনা দেখা হবে। ইনসিনারেটা বা পোড়ানোর জন্য ব্যবহৃত যন্ত্র থেকে যাতে ধোঁয়া বেরিয়ে পরিবেশ দূষণ না করতে পারে তাঁর জন্য ৪টি স্তরে ফিল্টার লাগানো থাকবে।

Releated Posts

ব্রিকস বৈঠকের ফাঁকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারত-ইরান আলোচনা

নয়াদিল্লি, ২২ জুন : ব্রিকসের ১৬তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) বৈঠকের ফাঁকে সোমবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত…

ByByNews Desk Jun 22, 2026

বেকারত্ব মোকাবিলায় ত্রিমুখী কর্মসংস্থান কৌশলের প্রতিফলন বাজেটে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২২ জুন : ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য পশ্চিমবঙ্গের বাজেট প্রস্তাবে বেকারত্ব সমস্যার সমাধানে রাজ্য সরকারের ঘোষিত ত্রিমুখী কর্মসংস্থান…

ByByNews Desk Jun 22, 2026

ড্রোন হুমকিতে জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বে গোয়েন্দা ব্যবস্থার বড়সড় পুনর্গঠনের পরিকল্পনা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলের জন্য একীভূত গোয়েন্দা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি।…

ByByNews Desk Jun 22, 2026

কম-কার্বন সিমেন্ট উৎপাদনে ব্রিটেনের লেইল্যাকের সঙ্গে হাত মেলাল আদানি গোষ্ঠীর অম্বুজা সিমেন্টস

আমদাবাদ, ২২ জুন (আইএএনএস): কম-কার্বন সিমেন্ট উৎপাদনের লক্ষ্যে ব্রিটেনভিত্তিক পরিচ্ছন্ন প্রযুক্তি সংস্থা লেইল্যাক লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা করল…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top