News Flash

  • Home
  • বিদেশ
  • মনমোহনকে শ্রদ্ধা ইউনূসের, পুষ্পস্তবক অর্পণ বাংলাদেশের প্রধান উপদেষ্টার
Image

মনমোহনকে শ্রদ্ধা ইউনূসের, পুষ্পস্তবক অর্পণ বাংলাদেশের প্রধান উপদেষ্টার

নয়াদিল্লি ও ঢাকা, ৩১ ডিসেম্বর (হি.স.): ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে প্রয়াত প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

সকাল সাড়ে ১১টায় বারিধারায় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। অধ্যাপক ইউনূস হাইকমিশনারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের স্মৃতিচারণ করেন। প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বন্ধুত্বের কথা স্মরণ করে ইউনূস বলেন, তিনি (মনমোহন সিং) অনেক সরল এবং জ্ঞানী ছিলেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে বড় ভূমিকা পালন করেছিলেন মনমোহন সিং।

Releated Posts

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে ভাঙচুর, ঘটনার তীব্র নিন্দা নয়াদিল্লির; দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসের প্রাঙ্গণকে ভারতবিরোধী গোষ্ঠীর সদস্যরা বিকৃত ও ক্ষতিগ্রস্ত করার ঘটনায় সোমবার তীব্র…

ByByNews Desk Aug 10, 2026

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে একান্ত বৈঠক নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহের

কাঠমান্ডু, ১০ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার কোনও বিদেশি কূটনীতিকের সঙ্গে একান্ত বৈঠক করলেন নেপালের…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top