News Flash

Image

মোহালিতে বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দুই

চণ্ডীগড়, ২২ ডিসেম্বর (হি.স.): পঞ্জাবের চণ্ডীগড়ের কাছে মোহালিতে শনিবার সন্ধ্যায় একটি বহুতল ভবন ভেঙে পড়ে। তাতে আগেই একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। রবিবার সকালে আরও এক ব্যক্তির দেহ উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। মনে করা হচ্ছে, ধ্বংসস্তূপের নীচে ১০-১৫ জন আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।

শনিবার সন্ধ্যা নাগাদ মোহালির সোহানা এলাকায় একটি বহুতল হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয়দের তরফে জানা গিয়েছে, হঠাৎ বিকট শব্দ শুনে ছুটে আসেন তাঁরা। দেখা যায়, বহুতলটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ ও দমকলের পাশাপাশি ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে সময় যত গড়াচ্ছে আশঙ্কা আরও বাড়ছে বলেই এক উদ্ধারকারী জানিয়েছেন।

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top