News Flash

  • Home
  • বিদেশ
  • ক্রিসমাসের আগে আতঙ্ক জার্মানিতে, গাড়ির ধাক্কায় শিশু-সহ দু’জনের মৃত্যু
Image

ক্রিসমাসের আগে আতঙ্ক জার্মানিতে, গাড়ির ধাক্কায় শিশু-সহ দু’জনের মৃত্যু

বার্লিন, ২১ ডিসেম্বর (হি.স.): বড়দিনের আগে আতঙ্ক জার্মানিতে! ক্রিসমাসের ভরা বাজারে একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশু-সহ দু’জনের। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ। শুক্রবার জার্মানির ম্যাকডিবার্গ শহরে ঘটনাটি ঘটেছে। পুলিশ ইতিমধ্যেই ঘাতক গাড়িটির চালককে গ্রেফতার করেছে। শুক্রবার ম্যাকডিবার্গের টাউন হল এলাকায় ক্রিসমাসের একটি বড় বাজার বসেছিল। ফলে সেখানে বহু মানুষের ভিড় ছিল। সেই সময়ে একটি চারচাকা গাড়ি বেপরোয়া গতিতে আচমকা বাজারের মধ্যে প্রবেশ করে। এরপরই বাজারে উপস্থিত থাকা একাধিক মানুষকে পর পর ধাক্কা মারে। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মৃত্যু হয় এক শিশু সহ দু’জনের। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৬০। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ডাকা হয় অ্যাম্বুল্যান্স এবং দমকলকেও। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

Releated Posts

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে ভাঙচুর, ঘটনার তীব্র নিন্দা নয়াদিল্লির; দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসের প্রাঙ্গণকে ভারতবিরোধী গোষ্ঠীর সদস্যরা বিকৃত ও ক্ষতিগ্রস্ত করার ঘটনায় সোমবার তীব্র…

ByByNews Desk Aug 10, 2026

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে একান্ত বৈঠক নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহের

কাঠমান্ডু, ১০ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার কোনও বিদেশি কূটনীতিকের সঙ্গে একান্ত বৈঠক করলেন নেপালের…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top