News Flash

Image

আগুনে পুড়ে ছাই তিনটি বসত ঘর

বিশালগড়, ২১ ডিসেম্বর : আগুনে পুড়ে ছাই তিনটি বসত ঘর। ঘটনা ভেলোয়ারচর তিন নং ওয়ার্ডের জীবন দাসের বাড়িতে। একই এলাকার এক পরিবারের সাথে ঝামেলাকে কেন্দ্র করে এই অগ্নিকান্ড ঘটেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে আনতে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হয়। দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় জীবন দাসের বাড়ির বসত ঘরগুলো।

জীবন দাসের স্ত্রী ভাবনা দাস বলেন, তাঁর স্বামী তখন বাড়িতে ছিলেন না। একই এলাকার চৌকিদার পরিবারের লোকজনদের সাথে ভুল বোঝাবুঝি থেকে ঝামেলা সৃষ্টি হয়েছিল। এই বিষয়কে কেন্দ্র করেই অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি চৌকিদার পরিবারকে অগ্নিকান্ডের ঘটনায় কাঠগড়ায় তুলেছেন। এই অগ্নিকাণ্ডের ফলে তাঁদের সবকিছু ধ্বংস হয়ে গেছে। যা ছিল সব পুড়ে গেছে বলে জানান তিনি।

ঘটনায় কতটা ক্ষতি হয়েছে তা এখনো সঠিক ভাবে জানা যায় নি। কিন্তু এই বিধ্বংসী আগুন এক পরিবারকে সর্বস্বান্ত করে ছেড়েছে। দিন মজুরের কাজ করে এই ঘর তৈরি করা হয়েছিল। কিন্তু চোখের নিমেষে সব ছাই হয়ে গেছে।

Releated Posts

মতিনগরে মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ টাকা ও স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগ

সোনামুড়া, ২৫ সেপ্টেম্বর: মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ ১৩ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার…

ByByReshmi Debnath Sep 25, 2026

পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন বিজেপি কার্যালয়ে

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা ও একাত্ম মানববাদের প্রবক্তা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top