News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে প্রাণে মারার চেষ্টা অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা
Image

ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে প্রাণে মারার চেষ্টা অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২১ ডিসেম্বর: ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে প্রাণে মারার চেষ্টায় অভিযুক্তদের হেমেন্দ্র দাস নামে এক ব্যক্তি মধুপুর থানায় মামলা দায়ের করেন।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, দেবীপুর রাজারটিলা এলাকার হেমেন্দ্র দাস বিকাল কিংবা সন্ধ্যাবেলা দেবীপুর বাজারে আসলেই ওই এলাকারই রাজেশ দাস এবং অপু দাস তাকে বারবার হুমকি দিয়ে আসছে। এদিকে হেমেন্দ্র দাস অভিযোগ করেন পূর্বের শত্রুতার জেরে তাকে দীর্ঘদিন যাবত প্রাণে মারার হুমকি দিয়ে আসছে দুই ব্যক্তি।

তিনি আরো বলেন, গতকাল শুক্রবার যখন দেবীপুর বাজারে তিনি সন্ধ্যা বেলা আসেন এমন সময়ই রাজেশ দাস সামান্য বিষয়কে কেন্দ্র করে ধারালো অস্ত্র নিয়ে মারতে আসে আর তার সঙ্গী হিসেবে অপু দাস এগিয়ে এসে তাকে মারার চেষ্টা করে। পরবর্তী সময়ে এলাকার জনগণ জড়ো হলে সেখান থেকে দুই  যুবক দূরে সরে যায়। তিনি বলেন দীর্ঘদিন যাবত এরা যখন আমাকে হুমকি দিয়ে আসছে আমার প্রাণ রক্ষার্থে দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছি। তিনি বলেন ওই এলাকার এক চুনোপুঁটি নেতার আত্মীয় হওয়াতে সেই নেতার দাপট দেখিয়ে আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। এখন দেখার বিষয় পুলিশ দুই অভিযুক্তের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে।

Releated Posts

শান্তিরবাজারে গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত একাধিক গবাদি পশু

শান্তিরবাজার, ২৬ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে অতিরিক্ত গবাদি পশু বোঝাই একটি ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। শনিবার বিএসএনএল অফিস…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

প্রতিকূলতাকে হার মানিয়ে পড়াশোনার লড়াই, সাহায্যের হাত বাড়াল সমাজ

কাঁঠালিয়া, ২৬ জুন: চরম আর্থিক অনটন, অশান্ত পারিবারিক পরিবেশ এবং নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তির…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উদয়পুরে বিক্ষোভ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

উদয়পুর, ২৬ জুন: নিট, ইউজিসি-নেট, বিএসই এবং সিইউইটি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা-সংক্রান্ত ঘটনায় ১৯ জন ছাত্র-ছাত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পবিত্র মহরম উপলক্ষে আগরতলায় শোকযাত্রা

আগরতলা, ২৬ জুন: আজ পবিত্র মহরম। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি শোক, ত্যাগ ও আত্মত্যাগের প্রতীক। বিশ্বজুড়ে যথাযোগ্য…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top