News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর রেল ডিভিশন ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে ফের আন্দোলনের পথে নেমেছে
Image

ধর্মনগর রেল ডিভিশন ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে ফের আন্দোলনের পথে নেমেছে

ধর্মনগর, ১২ ডিসেম্বর : ধর্মনগরের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোতেও নানা পরিবর্তন এলেও এই শহরবাসীর প্রতীক্ষিত রেল ডিভিশনের দাবি আজও অধরা। এদিকে, দীর্ঘদিনের প্রতীক্ষিত দাবি আদায়ে “ডু অর ডাই” আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে রেল ডিভিশন ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি।

প্রসঙ্গত, ধর্মনগরের ইতিহাসে রেলপথের সূচনা হয়েছিল ১৯৬৪ সালে। আসামের তিলভূম থেকে চুরাইবাড়ি হয়ে রেলপথ রাজ্যের প্রবেশদ্বার ধর্মনগরে পৌঁছায়। এই শহরেই স্থাপিত হয় রাজ্যের প্রথম রেল স্টেশন। কিন্তু ঐতিহাসিক রেল স্টেশনটি এখনও কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া পায়নি। ধর্মনগরবাসীর এই আক্ষেপ ও হতাশা মেটাতে ৯০-এর দশকে গঠিত হয়েছিল রেল ডিভিশন ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি। এটি ছিল একটি অরাজনৈতিক সংগঠন, যার মূল লক্ষ্য ছিল ধর্মনগর এবং আশপাশের এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা।

বর্তমানে ওই কমিটির নেতৃত্বে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা, যেমন—কন্দোব্য ভট্টাচার্য, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন প্রদেশ সভাপতি রনজয় দেব, জেলা কংগ্রেস সভাপতি অ্যাডভোকেট অজিত দাস, বিশিষ্ট সাংবাদিক রাধাকান্ত নাথ ও মলয় দেব, শিক্ষক নেতা বাপ্পি দে, হিমাংশু পাল প্রমুখ।

এদিকে, ১৯৯৪ সাল থেকে ২০২৪—এই তিন দশকে অনেক সময় পেরিয়ে গেছে, কিন্তু ধর্মনগরবাসীর প্রতীক্ষিত রেল ডিভিশনের দাবি আজও অধরা। ধর্মনগরের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোতেও এসেছে নানা পরিবর্তন। বহু রাজনৈতিক নেতা ধর্মনগরের উন্নয়ন এবং দাবিদাওয়াকে কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করেছেন। অথচ এলাকাবাসীর মনের প্রশ্ন রয়ে গেছে—আসল উন্নয়ন কি আদৌ হয়েছে?

২০১৮ সালের নির্বাচনের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বিজেপি-র রাজ্য পর্যবেক্ষক সুনীল দেওধর ধর্মনগরের একটি সমাবেশে রেল ডিভিশন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় আসার প্রায় আট বছর পরও এই প্রতিশ্রুতি পূরণ হয়নি। এদিকে, ধর্মনগরের জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তা এবং সরকারের উদাসীনতায় শহরের জনগণের মধ্যে হতাশা আরও বাড়ছে।

এই পরিস্থিতিতে রেল ডিভিশন ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি আরও সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি এই কমিটির কর্মকর্তারা জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিয়েছিলেন এবং আগামী ১৫ ডিসেম্বর একটি পূর্ণাঙ্গ বৈঠকের আহ্বান জানিয়েছেন। উক্ত বৈঠকে আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং চূড়ান্ত কর্মপন্থা নির্ধারণ করা হবে বলে জানান তারা।

এদিকে, সংগঠনের জনৈক কর্মকর্তা জানিয়েছেন, এবার তারা দাবি আদায়ে “ডু অর ডাই” আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। আন্দোলনের এই নতুন অধ্যায় ধর্মনগরের ভবিষ্যতের দিক নির্দেশ করবে, এই বিষয়ে আশাবাদী শহরের জনগণ।

Releated Posts

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026

সর্পদংশনে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু, শোকের ছায়া ভবানীপুরে

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: সর্পদংশনে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক পড়ুয়া শিশুকন্যার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানাধীন…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top