News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতীয় যুবসমাজ বিশ্বে নিজেদের ক্ষমতা ও সামর্থ্য প্রমাণ করেছে : প্রধানমন্ত্রী
Image

ভারতীয় যুবসমাজ বিশ্বে নিজেদের ক্ষমতা ও সামর্থ্য প্রমাণ করেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.) : ভারতীয় যুবসমাজ বিশ্বে নিজেদের ক্ষমতা ও সামর্থ্য প্রমাণ করেছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, “এখন আমরা অমৃতকালের নতুন যাত্রা শুরু করেছি, আমরা ‘বিকশিত ভারত’-এর একটি অপরিবর্তনীয় অঙ্গীকার নিয়েছি, আমাদের তা সম্পূর্ণ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে। এখন ভারত বিশ্বের সর্বকনিষ্ঠ দেশ, ভারতীয় যুবসমাজ বিশ্বে নিজেদের ক্ষমতা ও সামর্থ্য প্রমাণ করেছে।”

গুজরাটের রামকৃষ্ণ মঠ আয়োজিত একটি অনুষ্ঠানে সোমবার ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “মহান বিভূতিদের শক্তি বহু শতাব্দী ধরে বিশ্বে ইতিবাচক সৃষ্টিকে প্রসারিত করে চলেছে, তাই স্বামী প্রেমানন্দ মহারাজের জন্মবার্ষিকীতে আমরা এমন একটি পবিত্র কাজের সাক্ষী হচ্ছি। লেখাম্বাতে নবনির্মিত প্রার্থনা হল এবং সাধু নিবাস ভারতের সন্ত পরম্পরাকে লালন করবে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “রাষ্ট্র নির্মাণের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুত করতে হবে আমাদের। এখন রাজনীতিতেও আমাদের তরুণদের নেতৃত্ব নেওয়ার প্রয়োজন রয়েছে। এখন আমরা শুধু পরিবারতন্ত্রের জন্য রাজনীতি ছেড়ে যেতে পারি না, তাই আমরা নতুন বছরে ২০২৫ সালে একটি নতুন সূচনা করতে যাচ্ছি।”

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026
Scroll to Top