News Flash

  • Home
  • প্রধান খবর
  • উধমপুরে দুই পুলিশ কর্মীর রহস্যজনক মৃত্যু; আহত একজন, তদন্ত শুরু
Image

উধমপুরে দুই পুলিশ কর্মীর রহস্যজনক মৃত্যু; আহত একজন, তদন্ত শুরু

উধমপুর, ৮ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় রহস্যজনক ভাবে দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল। আত্মহত্যা না কি খুন তা নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর পরই পুলিশের শীর্ষকর্তারা উধমপুরে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন। রবিবার সকালে দুই পুলিশ কর্মীর দেহ উদ্ধার হয়। এছাড়াও একজন পুলিশ কর্মী আহত হয়েছেন।

উধমপুর পুলিশ জানিয়েছে, রেহাম্বল থানায় খবর যায় দুই পুলিশ কর্মী সোপোর থেকে এসটিসি তালওয়ারার দিকে যাচ্ছিলেন। গাড়িতে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। পুলিশ প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই মনে করছে। রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ উধমপুরের কালীমাতা মন্দিরের কাছে একটি জিপ দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়েরা। তাঁদের সন্দেহ হওয়ায় জিপের সামনে যেতেই চমকে ওঠেন। তাঁরা দেখেন, জিপের ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে দুই পুলিশ কর্মীর দেহ। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে এক জন পুলিশের গাড়ির চালক, অন্য জন হেড কনস্টেবল। জানা গিয়েছে, ওই গাড়িতে আরও এক পুলিশকর্মী ছিলেন।

উধমপুরের এসএসপি আমোদ নাগপুরে বলেছেন, “রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ রেহাম্বল থানায় খবর যায়, সোপোর থেকে তালওয়ারাগামী একটি পুলিশ গাড়িতে থাকা দুই পুলিশ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গাড়িটিতে ৩ জন পুলিশ কর্মী ছিল। এসএইচও রেহাম্বল এবং সিনিয়র পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এটি আত্মহত্যার ঘটনা। দুই পুলিশ সদস্য নিহত এবং তৃতীয়জন নিরাপদে আছেন। প্রাথমিক এফএসএল পরীক্ষা এবং মৃতদেহ বিশ্লেষণে দেখা গিয়েছে, একটি একে-৪৭ রাইফেল রাউন্ড গুলি করা হয়েছিল, যা ছিল সার্ভিস অস্ত্র। উভয় পুলিশ কর্মীই কাশ্মীরের বাসিন্দা – শ্রীনগর এবং সোপোরে।”

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top