News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশে নিরাপত্তাহীনতায় হিন্দু সংখ্যালঘুরা, পরিবার নিয়ে পালিয়ে আসা নাগরিকদের আর্তনাদ
Image

বাংলাদেশে নিরাপত্তাহীনতায় হিন্দু সংখ্যালঘুরা, পরিবার নিয়ে পালিয়ে আসা নাগরিকদের আর্তনাদ

আমবাসা, ৭ ডিসেম্বর : বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভুগছেন হিন্দু সংখ্যালঘুরা। তাই পরিবার নিয়ে ত্রিপুরায় পালিয়ে এসে আর্তনাদ করছেন তাঁরা। এমনই ১০ জন বাংলাদেশী নাগরিককে আমবাসা রেলস্টেশন থেকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর থেকে হিন্দু সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ক্রমাগত অত্যাচার হুজ্জুতির জেরে অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে সীমান্ত ডিঙিয়ে অবৈধভাবে এপারে প্রবেশ করছেন। এখন অবধি বহু সংখ্যক অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশের হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতিতে রাজ্যে ভিসা আবেদন বন্ধ রয়েছে। কিন্তু রাজ্যে সীমান্ত ডিঙিয়ে অবৈধভাবে প্রবেশ অব্যাহত রয়েছে।

শনিবার ১০ জন বাংলাদেশিকে আটক করেছে আমবাসা থানার পুলিশ। তাদের মধ্যে ৫ জন নাবালক, ২ জন মহিলা এবং ১ জন বৃদ্ধ আছেন। আমবাসা রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়েছে। বর্তমানে তাদের আমবাসা থানায় রাখা হয়েছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তারা শনিবারে কমলপুর হয়ে রাজ্যে প্রবেশ করেছিলেন। তারপর শিলচর যাওয়ার উদ্দেশ্যে তারা আমবাসা স্টেশনে আসেন। নিজের দেশ থেকে ভিটে মাটি সব ছেড়ে মৌলবাদীদের হাত থেকে রক্ষা পেতে ভারতে এসেছেন তারা। বর্তমানে তাদের আমবাসা থানায় আটকে রাখা হয়েছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top