News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে পারদ-পতন ১১ ডিগ্রিতে, বুধেও ধোঁয়াশার হালকা আস্তরণ রাজধানীতে
Image

দিল্লিতে পারদ-পতন ১১ ডিগ্রিতে, বুধেও ধোঁয়াশার হালকা আস্তরণ রাজধানীতে

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): শীতের দাপট বাড়ছে রাজধানী দিল্লিতে, এরইমধ্যে দূষণের বেড়াজালেও আবদ্ধ রাজধানী দিল্লি। যদিও, বুধবারও দূষণ কিছুটা কম ছিল। এদিন সকালে কুয়াশা ও ধোঁয়াশার হালকা আস্তরণ ছিল দিল্লির আবহাওয়ায়। তাপমাত্রাও নেমেছে অনেকটাই, বুধবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.০ ডিগ্রি সেলসিয়াস।

শুধুমাত্র দিল্লি নয়, কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে উত্তর প্রদেশেও, তাজনগরী আগ্রায় এদিন সকালেও ধোঁয়াশার পাশাপাশি কুয়াশার হালকা আস্তরণও ছিল। দিল্লির ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, অক্ষরধাম প্রভৃতি এলাকা এদিন সকালে ধোঁয়াশার হালকা চাদরে আচ্ছন্ন ছিল। ধোঁয়াশা সত্ত্বেও দিল্লিতে ট্রেন পরিষেবায় কোনও প্রভাব পড়েনি এদিনও। ধীরে গতিতেই চলাচল করেছে ট্রেন। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের হবে না।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top