News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুখবীর বাদলকে লক্ষ্যে করে গুলি! হামলাকারী পাকড়াও, তদন্তে পুলিশ
Image

সুখবীর বাদলকে লক্ষ্যে করে গুলি! হামলাকারী পাকড়াও, তদন্তে পুলিশ

অমৃতসর, ৪ ডিসেম্বর (হি.স.): শিরোমণি অকালি দলের অন্যতম প্রধান নেতা সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতী। বুধবার সকালে অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে ঘটনাটি ঘটেছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সুখবীর। গুলি তাঁর গায়ে লাগেনি। উপস্থিত লোকজন হামলাকারীকে ধরেও ফেলেছেন।

বুধবার সকালে অমৃতসরের স্বর্ণমন্দিরের প্রবেশপথের ঠিক সামনেই অকালি দলের প্রধানকে লক্ষ্য করে গুলি চালান এক যুবক। তবে লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। উপস্থিত মানুষজন ছুটে গিয়ে হামলাকারীকে ধরে ফেলে। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর পিস্তলটিও। ধৃত যুবকের নাম নারায়ণ সিংহ চৌরা। অমৃতসর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরের গুরুদাসপুর জেলার বাসিন্দা তিনি। সুখবীরের ওপর হামলার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

খবর পাওয়ার পর স্বর্ণমন্দিরে পৌঁছেছেন সুখবীরের স্ত্রী হরসিমরৌত কৌর বাদল। অমৃতসরের পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লর বলেছেন, “হামলাকারীকে ধরা হয়েছে। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে…তদন্ত থেকে জানা যাবে গভীর ষড়যন্ত্র ছিল কিনা, এটি একটি হত্যার চেষ্টা ছিল। কিন্তু তিনি (সুখবীর সিং বাদল) পুলিশের তৎপরতায় রক্ষা পেলেন।”

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top