News Flash

  • Home
  • দেশ
  • সদনকে সুষ্ঠুভাবে চালাতে আগ্রহী নয় বিজেপি সরকার : সুদীপ বন্দ্যোপাধ্যায়
Image

সদনকে সুষ্ঠুভাবে চালাতে আগ্রহী নয় বিজেপি সরকার : সুদীপ বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): সংসদের উভয়কক্ষের অধিবেশন বারবার মুলতুবি করে দেওয়ার জন্য বিজেপিকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, সদনকে সুষ্ঠুভাবে চালাতে আগ্রহী নয় বিজেপি সরকার। বিরোধীদের স্লোগানে সোমবারই উত্তাল হয়ে ওঠে লোকসভা ও রাজ্যসভা, হইহট্টগোলের কারণে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “সদনের কাজ সুষ্ঠুভাবে চলা উচিত। রাজ্যের সঙ্গে সম্পর্কিত বিষয়-সহ আমাদের দলের অনেক বিষয় রয়েছে। আমাদের বেকারত্ব, মূল্যবৃদ্ধি, সারের ইস্যু রয়েছে। আদানি ইস্যুটি বিজনেস উপদেষ্টা কমিটিতে আলোচনা করা উচিত। সদন চকছে কিনা তা দেখার দায়িত্ব প্রধান শাসক দলের। এই বিজেপি সরকার সদন চালাতে আগ্রহী নয়।”

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top