News Flash

  • Home
  • প্রধান খবর
  • জন্মদিনে জে পি নাড্ডাকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, দীর্ঘায়ু ও সুস্থতার কামনা
Image

জন্মদিনে জে পি নাড্ডাকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, দীর্ঘায়ু ও সুস্থতার কামনা

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নাড্ডার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন মোদী। প্রধানমন্ত্রী মোদী সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা জিকে জন্মদিনের শুভেচ্ছা। আমি বছরের পর বছর ধরে নাড্ডা জিকে জানি এবং আমাদের দলে তাঁর অসাধারণ অবদান দেখেছি।”

প্রধানমন্ত্রী মোদী এক্স-এ আরও লিখেছেন, “জে পি নাড্ডা প্রতিটি সাংগঠনিক, আইনসভা এবং কার্যনির্বাহী দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তিনি একটি সুস্থ ভারত নিশ্চিত করার প্রচেষ্টার অগ্রভাগে রয়েছেন। তাঁর দীর্ঘায়ু এবং সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি।”

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top