লাতেহার, ২ ডিসেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের লাতেহার জেলার কুসমাহি রেল স্টেশন চত্বরের সাইডিংয়ে দাঁড়িয়ে থাকা দু’টি কয়লা বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে, আগুনের লেলিহান শিখায় ট্রাক দু’টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা ট্রাক দু’টিকে থামিয়ে, চালকের ফোন ছিনিয়ে নেয়। এরপর ট্রাকে আগুন ধরিয়ে দেয়। চালক পালিয়ে যাওয়ায় চেষ্টা করলে, তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। সোমবার সকালে ট্রাকের চালক বলেছেন, কুসমাহি সাইডিংয়ে আমি কয়লা নিয়ে এসেছিলাম, সেই সময় ৪ জন এসে ট্রাক থামিয়ে দেয়। আমার মোবাইল কেড়ে নিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

লাতেহারে কয়লাবোঝাই ট্রাকে আগুন, শোরগোল কুসমাহি স্টেশন চত্বরে
Releated Posts
বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল
নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…
গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ
গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…
দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি
চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…
মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…


















