News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাংলাদেশ ইস্যুতে রাহুল ও অখিলেশের নীরবতা নিয়ে প্রশ্ন গিরিরাজের, তোপ ওয়েইসিকেও
Image

বাংলাদেশ ইস্যুতে রাহুল ও অখিলেশের নীরবতা নিয়ে প্রশ্ন গিরিরাজের, তোপ ওয়েইসিকেও

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় রাহুল গান্ধী ও অখিলেশ যাদবের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। একইসঙ্গে এআইএমআইএম-এর আসাদুদ্দিন ওয়েইসিকে আক্রমণ করেছেন তিনি। সোমবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গিরিরাজ সিং বলেছেন, “আমি মনে করি, মৌলবাদীরা যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার করছে, তাঁদের (হিন্দুদের) বেরোতে দেওয়া হচ্ছে না, সন্ন্যাসীদের জেলবন্দি করা হচ্ছে। ভারত কঠোর অবস্থান দেখিয়েছে, কিন্তু বিশ্বকে অবশ্যই এতে হস্তক্ষেপ করতে হবে।”

গিরিরাজ সিং আরও বলেছেন, “ওইয়েসি (আসাদুদ্দিন) এমন একজন ব্যক্তি – যখন সংবিধানের প্ল্যাটিনাম জয়ন্তী পালিত হচ্ছিল, তিনি জাতীয় সঙ্গীতের সময় অনুপস্থিত ছিলেন। তিনি সর্বদা মুসলমানদের নিয়ে কথা বলতেন – এমনকি তিনি প্যালেস্টাইন নিয়েও কথা বলতেন। কিন্তু বাংলাদেশের হিন্দুদের ইস্যুতে তিনি নীরব কেন? রাহুল গান্ধী, অখিলেশ যাদব এবং অন্যরা এই বিষয়ে নীরব কেন?”

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top