News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে মহারাষ্ট্রে যাচ্ছেন বিজয় রূপানী, নির্মলা সীতারামন
Image

বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে মহারাষ্ট্রে যাচ্ছেন বিজয় রূপানী, নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): বিজেপি মহারাষ্ট্রে পরিষদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে পাঠানো হচ্ছে নির্মলা সীতারামন এবং বিজয় রূপানীকে। সোমবার বিজেপির তরফে অরুণ সিং জানান, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে মহারাষ্ট্রে পরিষদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, তাঁদের দুজনকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করার পাশাপাশি বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা মহারাষ্ট্রে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। নির্মলা সীতারামন এবং বিজয় রূপানীর তত্ত্বাবধানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং বিজেপি বিধায়ক দলের পরিষদীয় নেতা নির্বাচন হবে ৪ ডিসেম্বর। উল্লেখ্য, বিজেপি ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, আজাদ ময়দানে ৫ ডিসেম্বর বিকেল ৫টায় শপথ নেবে মহারাষ্ট্রের নতুন সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top