News Flash

  • Home
  • দিনের খবর
  • চেন্নাইয়ের মেরিনা সৈকত শুনশান, দুর্যোগ ঠেকাতে পুদুচেরিতে সতর্ক প্রশাসন
Image

চেন্নাইয়ের মেরিনা সৈকত শুনশান, দুর্যোগ ঠেকাতে পুদুচেরিতে সতর্ক প্রশাসন

চেন্নাই, ৩০ নভেম্বর (হি.স.): ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে তামিলনাড়ু, পুদুচেরি-সহ দক্ষিণ ভারতের উপকূলবর্তী রাজ্যগুলিতে। ইতিমধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুতে, মহাবলীপুরমে দমকা হাওয়ার সঙ্গে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বৃষ্টিতে চেন্নাই শহরের পুরনো মহাবলীপুরম সড়কে জল জমে গিয়েছে। শুনশান চেন্নাইয়ে মেরিনা সৈকত।

ঘূর্ণিঝড়ের প্রভাবে চেঙ্গলপাট্টুতে দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাত হয়েছে শনিবার সকাল থেকেই। কাঞ্চিপুরম শহরের কিছু অংশেও তুমুল বৃষ্টি হয়েছে। এদিকে, চেন্নাইয়ের ভেলাচেরির নীচু এলাকায় বন্যার ভয়ে মানুষজন ভেলাচেরি ফ্লাইওভারে নিজেদের গাড়ি পার্ক করে রেখেছেন। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ফেঙ্গল উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূলে কারইকাল এবং মহাবলীপুরমের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড়।ঘূর্ণিঝড়ের প্রভাবে পুদুচেরিতেও উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। দুর্যোগ ঠেকাতে সতর্ক রয়েছে প্রশাসন। পুদুচেরির এসএসপি কালাইভানান বলেছেন, “গত চার দিন ধরে আমরা সমুদ্র সৈকতে পুলিশ কর্মী মোতায়েন করছি। পাশাপাশি মৎস্যজীবীদের এবং নীচু এলাকায় বসবাসকারী মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। মৎস্যজীবীরা সমুদ্রে নামছেন না। গত রাত থেকে, আমরা পুদুচেরির সমস্ত সৈকতে প্রায় ৩০০ জন কর্মী মোতায়েন করেছি, এনডিআরএফ-এর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।”

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top