News Flash

  • Home
  • দিনের খবর
  • বায়ুদূষণে দুর্বিষহ অবস্থা দিল্লি ও উত্তর প্রদেশে, যমুনার জল এখনও বিষাক্তই
Image

বায়ুদূষণে দুর্বিষহ অবস্থা দিল্লি ও উত্তর প্রদেশে, যমুনার জল এখনও বিষাক্তই

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): বায়ুদূষণে রীতিমতো হাঁসফাঁস করছে রাজধানী দিল্লি। ক্রমাগত খারাপ হচ্ছে দিল্লির বাতাস, চারিদিকে শুধু ধোঁয়াশা আর ধোঁয়াশা। দিল্লি ছাড়াও শনিবার সকালে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন থাকল উত্তর প্রদেশও। আগ্রা, মোরাদাবাদ-সহ উত্তর প্রদেশের বিভিন্ন শহর দূষণের বেড়াজালে আবদ্ধ ছিল শনিবার সকালে।

ইন্ডিয়া গেট থেকে কর্তব্যপথ, অক্ষরধাম থেকে লালকেল্লা – সর্বত্রই অতি ঘন ধোঁয়াশা ছিল এদিন সকালে। দিল্লির লোধি রোডে বাতাসের গুণগতমান ছিল ৩০৩। নতুন দিল্লি রেল স্টেশন চত্বরও ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল, কম দৃশ্যমানতার মধ্যেই চলাচল করে ট্রেন।

দূষণ তো রয়েছেই, এরইমধ্যে দিল্লিতে যমুনা নদীর জল এখনও বিষাক্ত অবস্থায় রয়েছে। এদিন সকালে দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসতে দেখা যায়।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top