News Flash

  • Home
  • দিনের খবর
  • নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআইয়ের মামলাতেও জামিন কুন্তল ঘোষের
Image

নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআইয়ের মামলাতেও জামিন কুন্তল ঘোষের

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.) : ইডির পর এবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষ । শুক্রবার তাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ।

তবে জামিন পেলেও কুন্তলকে মানতে হবে কিছু শর্ত। তার পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালত ও তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না তিনি। তদন্ত প্রক্রিয়াকে কোনওভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন, এমন প্রমাণ পেলেই জামিন খারিজ হয়ে যাবে। এজেন্সি ও আদালতে মোবাইল নম্বর জমা রাখতে হবে। যে কোনও সময় তদন্তকারী আধিকারিকরা তাঁকে তলব করতে পারেন। এই মামলা সংক্রান্ত কোনও বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খোলা যাবে না। এমনকি তিনি কোনও সরকারি পদেও থাকতে পারবেন না।

প্রসঙ্গত, নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের মামলায় ২০২৩ সালের জানুয়ারিতে কুন্তলকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চাকরিপ্রার্থীদের থেকে চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে টাকা তোলার অভিযোগের পাশাপাশি, হিসাব-বহির্ভূত বিপুল আর্থিক লেনদেনের অভিযোগ ছিল কুন্তলের বিরুদ্ধে। এরপর নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় কুন্তলকে গ্রেফতার করে সিবিআই। প্রায় ২৩ মাস ধরে জেলে রয়েছেন তিনি।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top