News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বাংলাদেশি পণ্য বয়কটের ডাক বরাকভ্যালি হকার অ্যাসোসিয়েশনের, ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ বদরপু‌রে
Image

বাংলাদেশি পণ্য বয়কটের ডাক বরাকভ্যালি হকার অ্যাসোসিয়েশনের, ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ বদরপু‌রে

বদরপু‌র (অসম), ২৯ নভেম্বর (হি.স.) : বাংলাদেশে চলমান নির্বিচারে হিন্দু নির্যাতন, পুলিশ কর্তৃক অন্যায়ভাবে সাধু-সন্ন্যাসী‌দের ধরপাক‌ড়ের প্রতিবা‌দে আজ (শুক্রবার) থেকে সব ধরনের বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছে বরাকভ্যালি হকার অ্যাসোসিয়েশন। এদি‌ন শ্ৰীভূমি জেলার অন্তর্গত বদরপু‌রে আয়োজিত এক প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এই আহ্বান জানানো হয়েছে। বি‌ক্ষোভকা‌রীরা বাংলা‌দে‌শের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের কুশপুত্ত‌লিকা দাহ করে তাঁর বিরুদ্ধে নানা স্লোগান দিয়েছেন।

বরাকভ্যালি হকার অ্যাসোসিয়েশনের দা‌বি, যতদিন পর্যন্ত ইসকন-সন্ন্যাসী ধর্মগুরু শ্রীপাদ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিঃশর্তে মুক্তি দেওয়া হবে না এবং বাংলাদেশে মঠ-মন্দির এবং সনাতনীদের জীবন–সম্পত্তির সুরক্ষা স্থায়ীভাবে প্রদান করা না হবে, ততদিন পর্যন্ত বরাকভ্যালি হকার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সব ধরনের পণ্য সামগ্রী বয়কট করে চলবে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যাবতীয় আমদানি ও রফতানি বন্ধের জন্য তাঁরা ভারত সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন।

প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে অন্যদের সঙ্গে ছিলেন হকার অ্যাসোসিয়েশনের সভাপতি শম্ভু দাসচৌধুরী, সম্পাদক মুন্নী ছেত্রী, সহ-সম্পাদক বিধান দাস, গৌতম রায়, সুমন দে, কোষাধ্যক্ষ মনোতোষ মালাকার, অসিত দাস, বিধুভূষণ দত্ত, নরেশ দে, অন্তু দাস সহ বরাকভ্যালি হকার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top