News Flash

  • Home
  • খেলা
  • শুক্রবার থেকে দুবাই ও শারজাহতে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ
Image

শুক্রবার থেকে দুবাই ও শারজাহতে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ

কলকাতা, ২৮ নভেম্বর (হি.স.): শুক্রবার ২৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত দুবাই এবং শারজাহতে অনুষ্ঠিত হবে এসিসি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ।

আটটি দেশ নিয়ে শুরু হতে চলেছে এই কাপ, চারটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে শিরোপার জন্য লড়াই করবে।

এই টুর্নামেন্টে বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। গ্রুপ এ-তে তাদের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং নেপাল। ভারত বি গ্রুপে পাকিস্তান, জাপান এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে রয়েছে।

দুই গ্রুপের শীর্ষ দুই দল ৬ ডিসেম্বর সেমিফাইনালে খেলবে। ফাইনাল হবে ৮ ডিসেম্বর দুবাইয়ে।খেলার সূচী :**আফগানিস্তান বনাম বাংলাদেশ – ২৯ নভেম্বর – ১০.৩০এএম – দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম**শ্রীলঙ্কা বনাম নেপাল – ২৯ নভেম্বর – ১০.৩০এএম – শারজাহ ক্রিকেট স্টেডিয়াম**ভারত বনাম পাকিস্তান – ৩০ নভেম্বর – ১০.৩০এএম – আইসিসি একাডেমি গ্রাউন্ড, দুবাই**ইউএই বনাম জাপান – ৩০ নভেম্বর – ১০.৩০এএম – শারজাহ ক্রিকেট স্টেডিয়াম*বাংলাদেশ বনাম নেপাল – ১ ডিসেম্বর – ১০.৩০এএম – আইসিসি একাডেমি গ্রাউন্ড, দুবাই*শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান – ১ডিসেম্বর – ১০.৩০এএম – শারজাহ ক্রিকেট স্টেডিয়াম**পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত – ২ ডিসেম্বর – ১০.৩০এএম – আইসিসি একাডেমি গ্রাউন্ড, দুবাই**ভারত বনাম জাপান – ২ ডিসেম্বর – ১০.৩০এএম – শারজাহ ক্রিকেট**বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা – ৩ ডিসেম্বর – ১০.৩০এএম – আইসিসি একাডেমি গ্রাউন্ড, দুবাই**আফগানিস্তান বনাম নেপাল – ৩ ডিসেম্বর – ১০.৩০এএম– শারজাহ ক্রিকেট স্টেডিয়াম**পাকিস্তান বনাম জাপান – ৪ ডিসেম্বর – ১০.৩০এএম – আইসিসি একাডেমি গ্রাউন্ড, দুবাই**ভারত বনাম ইউএই – ৪ ডিসেম্বর – ১০.৩০- শারজাহ ক্রিকেট স্টেডিয়াম**সেমিফাইনাল ১(এ১ বনাম বি২) – ৬ ডিসেম্বর – ১০.৩০এএম, আইসিসি একাডেমি গ্রাউন্ড, দুবাই**সেমিফাইনাল ২(এ২ বনাম বি১) – ৬ ডিসেম্বর – ১০.৩০এএম, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম**ফাইনাল – ৮ ডিসেম্বর – ১০.৩০ – আইসিসি ক্রিকেট একাডেমি, দুবাই

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top